বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী কেন আওয়ামী লীগ-জামায়াতের ‘ঐক্যের’ কথা জানালেন *** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

মনোনয়নের পর সাকিবকে নিয়ে যা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সব অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিজেদের প্রার্থী ঘোষণা করলো ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। একাধিক চমক যেমন ছিল, তেমন ছিল প্রত্যাশিত কিছু নাম। বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের নামটা যেমন প্রত্যাশিত ছিল, তেমন এই নাম জন্ম দিয়েছে নতুন আলোচনার। ক্রিকেটে এখনও তার ওপর অনেকটা নির্ভরশীল বাংলাদেশ। এমন অবস্থায় তার মনোনয়ন নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হয়েছে। 

একইদিনে আরো একবার নৌকার টিকিট পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দীর্ঘদিন জাতীয় দলে একে অন্যের সতীর্থ ছিলেন। এবার রাজনীতির মাঠেও একে অন্যের সঙ্গী হলেন দুজনে। এমন দিনে নিজের সতীর্থ সাকিবকে শুভকামনা জানাতে ভুল করেননি ম্যাশ। 

নিজের ফেসবুকে সাকিবের ছবি দিয়ে মাশরাফি লিখেছেন, ক্রিকেটের মতোই বিশাল হোক তোর এই পথচলা...। শুভকামনা নেতা...। 

আরো পড়ুন: আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

বিগত ১৭ বছর ধরে বাংলাদেশের ক্রিকেটে পোস্টারবয় হয়ে থাকা সাকিবকে আজকের পর থেকে দেখা যাবে রাজনীতির মাঠে। বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন টাইগার অধিনায়ক। নিজের জন্মস্থান মাগুরা-১ আসনে নির্বাচনে লড়বেন সাকিব আল হাসান। 

রোববার (২৬শে নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার এ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গত ১৮ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। আসনগুলো হলো ঢাকা- ১০, মাগুরা- ১ ও ২। বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের দপ্তর সম্পাদকের কক্ষে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন সাকিব। প্রায় আধা ঘণ্টা ধরে চলে এ বৈঠক।।

আরো পড়ুন: ইনু-সেলিম ওসমানের আসনে প্রার্থী দেয়নি আওয়ামী লীগ

বৈঠক শেষে সাকিবের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্রিকেটার সাকিব আল হাসান রাজনীতি করবেন। তিনি জনগণের সেবা করবেন। 

এরপরেই মূলত পরিস্কার হয়ে যায় সাকিবের মনোনয়ন। 

এসকে/ 

সাকিব আল হাসান মাশরাফি মর্তুজা মনোনয়ন মাগুরা-৩

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250