মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

মার্কিন স্টেট পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী বাংলাদেশিদের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩১ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৩

#

যুক্তরাষ্ট্রের স্টেট পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী বাংলাদেশিদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

সৌদি আরব সফররত পররাষ্ট্র মন্ত্রী বৃহস্পতিবার (৯ নভেম্বর) এক অভিনন্দন বার্তায় বলেন, সিনেটর, কাউন্সিল অ্যাট লার্জ ও কাউন্সিল পদে বাংলাদেশিদের বিপুল বিজয় প্রমাণ করে যে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বাংলাদেশি অভিবাসীরা একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। বিজয়ী জনপ্রতিনিধিগণ যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের পাশাপাশি বাংলাদেশের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ৭ নভেম্বর অনুষ্ঠিত স্টেট পার্লামেন্ট নির্বাচনে ১ জন সিনেটরসহ কাউন্সিলর পদে বহু বাংলাদেশী বিজয় লাভ করেছেন। নির্বাচনে ভার্জিনিয়া স্টেটের সিনেটর হিসেবে বিজয়ী হয়েছেন সাদ্দাম সেলিম। ফিলাডেলফিয়া সিটির কাউন্সিল অ্যাট লার্জ (মেয়রের সমপর্যায়ের) পদে বিজয়ী হয়েছেন ড. নীনা আহমেদ। নিউইয়র্ক সিটি কাউন্সিলে কাউন্সিলর হিসেবে পুনরায় জয়ী হয়েছেন শাহানা হানিফ। মিলবোর্ন সিটির নির্বাচনে কাউন্সিলর পদে আবারো জয়ী হয়েছেন নুরুল হাসান এবং সালাহউদ্দিন মিয়া। 

এছাড়া হাডসন সিটি কাউন্সিলে বিজয়ী হয়েছেন কাউন্সিলর শেরশাহ মিজান, দেওয়ান সারওয়ার এবং রনি ইসলাম ও ওয়ার্ড সুপারভাইজার আবদুস মিয়া। মিশিগান স্টেটের হ্যামট্রমিক সিটির প্রো-টেম মেয়র হিসেবে কামরুল হাসান টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন এবং প্রথমবারের মতো কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন মোহতাসিন সাদমান।

উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি গত বছর  নিউ ইয়র্কের একটি বিশেষ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের নির্বাচনে বিজয়ী প্রবাসী বাংলাদেশীদের সম্মান জানান।

এন/ওআ/

বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে হামলা–হেনস্তার শিকার বাঁধন, আ. লীগ–ছাত্রলীগকে অভিযুক্ত করে যা বললেন অভিনেত্রী

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250