মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

মালদ্বীপ ম্যাচই জামালদের কাছে 'ফাইনাল'

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৩

#

অধিনায়ক জামাল ভূঁইয়া - ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে লেবাননের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ। সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প নেই জামাল ভুইয়াদের। আগামী ২৫ জুন দ্বীপরাষ্ট্রটির সাথে মোকাবেলা করবে লাল সবুজের জার্সিধারীরা। অধিনায়ক জামাল ভূঁইয়ার কাছে এই ম্যাচ এক রকম 'ফাইনাল'।

লেবাননের বিপক্ষে ম্যাচ হারায় ডিফেন্ডার তারিক কাজী ও ইসা ফয়সালের ভুলকে দায়ী করছেন ফুটবলসংশ্লিষ্টরা। তবে আজকের অনুশীলনে দুজনেই বেশ ফুরফুরে মেজাজে ছিলেন। অনুশীলন শেষেও বারবার একই ভুলের কারণ জানতে চান সাংবাদিকরা।

কিন্তু লেবানন ম্যাচ ভুলে এখন মালদ্বীপের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচেই সব মনোযোগ জামালের, 'লেবানন ম্যাচে আমরা ভালো করেছি; কিন্তু যেটা হয় সেই ইতিহাস আবারও ফিরে এসেছে। এখন যে অবস্থা আছে, তা ভুলে যেতে হবে। ফোকাস হলো মালদ্বীপ ম্যাচ। টুর্নামেন্টের আগে সবাই বলেছি এটা ফাইনাল ম্যাচ। এখন আমরা মালদ্বীপ ম্যাচে মনোযোগ রাখছি।'

আরো পড়ুন: নিজ হাতে মক্কায় মেঝে পরিষ্কার করলেন মোহাম্মদ রিজওয়ান (ভিডিও)

সতীর্থরা ভুল করলেও অভিযোগের আঙুল তুলছেন না জামাল। এই দুঃসময়ে দলকে ঐক্যের সুঁতোয় বেঁধে রাখছেন অধিনায়ক। তিনি বলেন, 'লেবানন ম্যাচে আমরা সুযোগ তৈরি করেছি। শুধু যে ফরোয়ার্ডরা গোল করবে এমন না, সবাই গোল করতে পারে। এখানে স্ট্রাইকারের দোষ দিলে লাভ নেই। আমরা একসাথে হারব, এক সাথে জিতব।'

জামালের সঙ্গে একমত দলের অন্যতম সিনিয়র ফুটবলার সোহেল রানা, 'টুর্নামেন্টে টিকে থাকতে হলে মালদ্বীপের বিপক্ষে আমাদের পয়েন্ট পেতেই হবে। আমরা কাউকে দোষারোপ বা দায়ী করছি না। সবাই আগের ম্যাচ ভুলে এখন সামনের জন্য প্রস্তুত হচ্ছি।'

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250