মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে এশিয়া কাপে জেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

নারী এশিয়া কাপে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন সাথীরা জাকির জেসি। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপে একমাত্র বাংলাদেশি আম্পায়ার হিসেবে দেখা যাবে সাবেক নারী দলের এই বোলারকে।

বাংলাদেশের নারী আম্পারিংয়ের যাত্রা শুরু হয় চলতি বছরের মার্চে। প্রথমবার আম্পায়ার হিসেবে সাথীরা জেসি ও মিশু চৌধুরীকে নিয়োগ দেয় বিসিবি। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রিকেটে আরও একটি অর্জন যুক্ত হতে যাচ্ছে আসন্ন নারী এশিয়া কাপে।

আগামী ১৯শে জুলাই শ্রীলঙ্কায় পর্দা উঠবে নারী এশিয়া কাপ-২০২৪ এর। সেখানে প্রথমবারের মতো আইসিসির টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার জন্য নাম উঠে আসে বাংলাদেশের জেসি।

নিজের অর্জন ও অনুভূতির কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন জেসি। স্বপ্নপূরণে নিজেকে প্রথমারের মতো প্রমাণ করতে সকলের কাছে দোয়াও চেয়েছেন আম্পায়ার সাথীরা জাকির জেসি।

ওআ/

এশিয়া কাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250