মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ

ইতিহাস গড়ে সেমিফাইনালে উঠে আর্জেন্টিনাকে পেল কানাডা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

এবারই প্রথম কোপা আমেরিকায় অংশ নিয়েছে কানাডা। আর নিজেদের প্রথম আসরেই চমক দেখিয়ে চলছে দলটি। গ্রুপ পর্ব এবং কোয়ার্টার ফাইনালের বাধা টপকে শীর্ষ চারে উঠে এসেছে আলফানসো ডেভিসের দল। তবে এবার তাদের সামনে কঠিন পরীক্ষা। সেমিফাইনালে তাদের মোকাবিলা করতে হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে শনিবার (৬ই জুলাই) টাইব্রেকারে ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে কানাডা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর খেলা গড়িয়েছে টাইব্রেকারে। সেখানে ভেনেজুয়েলাকে ৩-৪ ব্যবধানে হারিয়েছে কানাডা।

সেমিফাইনালের প্রতিপক্ষ আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বেও একবার খেলেছে কানাডা। সে ম্যাচে ভালো খেললেও ২-০ গোলে হারতে হয়েছে তাদের। তবে ওই ম্যাচের অভিজ্ঞতা সেমিতে বেশ কাজে আসবে কানাডার। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দলের পরিকল্পনা সাজাতে সুবিধা হবে দলের টিম ম্যানেজমেন্টের।

আরো পড়ুন : গ্র্যান্ডমাস্টার জিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

টুর্নামেন্টে এখন পর্যন্ত মোট ৪টি ম্যাচ খেলেছে কানাডা। সেই চার ম্যাচে দুটিতে জয় এবং একটিতে হারের স্বাদ পেয়েছে দলটি। একটি ম্যাচ হয়েছে ড্র। দলে আছে আলফানসো ডেভিস, জনাথন ডেভিডের মতো তারকারা। ভেনেজুয়েলার মতো শক্তিশালী দলকে হারিয়ে তাদের আত্মবিশ্বাস বেড়েছে আরও। তাই কানাডার বিপক্ষে লড়াইটা কঠিন হতে পারে আর্জেন্টিনার জন্য।

গ্রুপ পর্বের ৩ ম্যাচে উড়ন্ত জয় পাওয়া আর্জেন্টিনার শুরুটা হয়েছিল চ্যাম্পিয়নের মতোই। তবে ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচটা তেমন ভালো যায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। অগোছালো খেলা আর সুযোগ মিসের কারণে শেষমেশ টাইব্রেকারে গিয়ে জিততে হয়েছে তাদের।

ইকুয়েডর ম্যাচের ভুলগুলো শুধরে কানাডার বিপক্ষে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত আর্জেন্টিনা। দলের মধ্যে কোনো ইনজুরি শঙ্কা নেই। সেরা তারকা মেসিও আছেন চোটমুক্ত। তাই সেমিফাইনালে তাকে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। আগামী ১০ই জুলাই সেমির লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা এবং কানাডা। 

এস/ আই.কে.জে/

আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250