বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

মুক্তির আগেই ‘ডানকি’র আয় ১৩২ কোটি টাকা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫২ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দীর্ঘ চার বছরের বিরতি ভেঙে চলতি বছরের শুরুতে প্রেক্ষাগৃহে ফিরেন শাহরুখ খান। বলিউড বাদশার রাজকীয় প্রত্যাবর্তন মুগ্ধ করেছে ভক্তদের।

‘পাঠান’ এর পর ‘জওয়ান’, দুটি সিনেমাই হাজার কোটির বক্স অফিসে নাম লিখিয়েছে। সেই ধারাবাহিকতায় ২২ ডিসেম্বর মুক্তি পাবে শাহরুখের আরেক সিনেমা ‘ডানকি’।

বলিউড বাদশাহ শাহরুখ খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমার বাজেট ছিল ৩০০ কোটি। সেখানে একই নায়কের পরবর্তী সিনেমা ‘ডানকি’র বাজেট নাকি মাত্র ৮৫ কোটি!

শুনতে অবাক লাগলেও ঠিক এই বাজেটেই নির্মাণ করা হয়েছে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’। যে সিনেমার জন্য শাহরুখ পারিশ্রমিক হিসেবে নিয়েছেন মাত্র ২৮ কোটি রুপি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও পিঙ্কভিলার তথ্যানুসারে, শাহরুখের সর্বশেষ ৬টি সিনেমার মধ্যে ডানকির বাজেট সবচেয়ে কম। তার অভিনীত ‘জব হ্যারি মেট সেজল’ সিনেমার বাজেট ছিল ৯০ কোটি রুপি। ‘রইস’ সিনেমার বাজেট ছিল ৯০-৯৫ কোটি রুপি। 

‘জিরো’ সিনেমার বাজেট ছিল প্রায় ২০০ কোটি রুপি। ‘পাঠান’ নির্মাণে ব্যয় হয়েছে ২৪০ কোটি রুপি এবং ‘জওয়ান’ সিনেমার বাজেট ছিল ৩০০ কোটি রুপি। আর ‘ডাঙ্কি’ সিনেমার বাজেট ৮৫ কোটি রুপি।

যদিও ডানকির এই বাজেটের মধ্যে তারকাদের পারিশ্রমিক অন্তর্ভুক্ত নেই। তবে পিঙ্কভিলা অনুমান করছে, সকলের পারিশ্রমিক অন্তর্ভুক্ত করলেও ডানকির বাজেট ১২০ কোটি রুপির বেশি হবে না। 

আরো পড়ুন: নানুর সাথে তার শেষ কলেমা পড়তে পেরেছি : পরীমণি

এদিকে মুক্তির আগেই ডানকির ওটিটি বা টেলিভিশন চ্যানেল স্বত্ত্ব ১০০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১৩২ কোটি ৪২ লাখ টাকার বেশি) বিক্রি হয়েছে। 

বলা যায়, মুক্তির আগেই বাজেটের বেশি আয় করে ফেলেছে শাহরুখের নতুন এই সিনেমা। 

বক্স অফিস বিশ্লেষকরা দাবি করেছেন— জওয়ান, পাঠানের মতো ডানকি সিনেমাটিও হাজার কোটি রুপির মতো আয় করবে।

প্রসঙ্গত, আগামী ২২ ডিসেম্বর ভারতে মুক্তি পাবে ডানকি। তার একদিন আগে মুক্তি পাবে বিশ্বজুড়ে। শাহরুখ ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, সুনীল গ্রোভার, বোমান ইরানি প্রমুখ।

এসি/ আই.কে.জে


শাহরুখ ‘ডানকি’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250