মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস

মুলায় রয়েছে প্রচুর ভিটামিন-সি ও ফাইবার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

শীতের সবজির মধ্যে মুলা অন্যতম। তরকারি তো বটেই, অনেকে সালাদ হিসেবেও মুলা খান। মুলা শুধু স্বাদেই পরিবর্তন আনে না, শরীরের বিভিন্ন সমস্যাতেও অত্যন্ত উপকারী। শীতে নিয়মিত এই সবজি খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-

১. মুলায় অনেক উপকারী পুষ্টি উপাদান যেমন পটাশিয়াম, ফোলেট, ভিটামিন সি এবং ফাইবার রয়েছে। যেহেতু এতে প্রচুর ফাইবার রয়েছে তাই পেটের সমস্যা মেটাতে এর কোনও তুলনা হয় না। কোষ্ঠকাঠিন্য কমাতেও সাহায্য করে এই সবজি। 

আরো পড়ুন : প্রেশার কুকারে রসগোল্লা তৈরির সহজ রেসিপি

২. মুলায় অ্যান্টি ক্যান্সার উপাদান রয়েছে। এতে থাকা  ভিটামিন সি, অ্যান্টি অক্সিডেন্ট ত্বক সুস্থ রাখতে সাহায্য করে। এটি একটি প্রাকৃতিক ডিটক্স হিসাবে কাজ করে। 

৩. মুলায় প্রচুর জলীয় উপাদান রয়েছে । এ কারণে শরীর হাইড্রেটেড রাখতে মুলার তুলনা নেই। এতে পটাশিয়াম থাকায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

৪. মুলায় ক্যালোরি প্রায় নেই বললেই চলে। তাই যারা ওজন ঝরানোর পরিকল্পনা করছেন তাদের জন্য এই সবজি অত্যন্ত উপকারী। এই সবজি রোজ খাদ্যতালিকায় রাখলে পুষ্টিতো পাবেনই, সেই সঙ্গে ওজন বাড়ার কোনও সম্ভাবনা থাকবে না। 

এস/ আই. কে. জে/ 

উপকারিতা মুলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250