মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

মোংলায় ভিড়েছে রূপপুরের মালামালবাহী জাহাজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৪ অপরাহ্ন, ২৯শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

২৪ দিনের মাথায় আবারও রাশিয়া থেকে সরাসরি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এম ভি আনকা স্কাই। জাহাজটি সোমবার (২৯ মে) সকাল সাড়ে ৯টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে। এরপর দুপুর দুইটা থেকে জাহাজটি থেকে পণ্য খালাস শুরু হয়।

বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের ম্যানেজার অপারেশন (শিপিং) সাধন কুমার চক্রবর্তী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে গত ২৮ এপ্রিল মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এম ভি আনকা স্কাই। এরপর জাহাজটি সোমবার সকালে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে।

তিনি বলেন, জাহাজে থাকা ১ হাজার ১৪৫ মেট্রিক টন ওজনের ৩৩৯ প্যাকেজের বিভিন্ন পণ্য দুপুর ২টা থেকে খালাস শুরু হয়েছে। এসব পণ্য আপাতত জেটিতে রাখা হচ্ছে। পরে সড়ক পথে এ পণ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিপোর জেটিতে নেওয়া হবে।

এর আগে গত ৬ মে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরে এসেছিল বিদেশি জাহাজ এম ভি আনকা সান। আর তারও আগে গত ২৫ এপ্রিল রাশিয়া থেকে রূপপুরের মালামাল নিয়ে সরাসরি মোংলা বন্দরে এসেছিল এম ভি ইয়ামাল অরলান। এছাড়া ইয়ামাল অরলানের আগে আসে এম ভি ড্রাগনবল ও এম ভি কামিল্লা।

এদিকে, মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরে আসতে না পারা জাহাজগুলোর পণ্য ভারত ট্রানজিট হয়ে আসছে।

আরো পড়ুন: সংঘাত নয়, আলোচনায় সমাধান চাই: প্রধানমন্ত্রী

সম্প্রতি সাতটি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রূপপুরের পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে নিষেধাজ্ঞার বাইরে থাকা জাহাজগুলো রাশিয়া থেকে রূপপুরের পণ্য নিয়ে সরাসরি মোংলা বন্দরে আসছে। আর নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজগুলো রাশিয়া থেকে পণ্য নিয়ে ভারতের হলদিয়া বন্দরে খালাস করছে। পরে বাংলাদেশ-ভারত ট্রানজিট চুক্তির আওতায় সেখান থেকে ওইসব পণ্য আসছে মোংলা বন্দরে। আবার কোনো কোনো পণ্য ভারতের হলদিয়া বন্দর থেকে সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আসছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট শিপিং এজেন্ট।

এম এইচ ডি/

মোংলা-বন্দর রূপপুর-প্রকল্প জাহাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250