রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

ম্যারাডোনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রায় তিন বছর আগে ডিয়েগো ম্যারাডোনা মারা গেছেন আর্জেন্টিনায়। মারা যাওয়ার পরও তাকে নিয়ে নানা সময়ে নানা খবর ছড়িয়েছে। তবে এবার তাকে নিয়ে যে খবরটি ছড়িয়েছে সেটা কিছুটা আলাদা।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মঙ্গলবার (২৩ মে) রাতে ডিয়েগো ম্যারাডোনার অফিসিয়াল ফেসবুক পেজটি হ্যাক হয়েছে। হ্যাক হওয়ার পাশাপাশি ম্যারাডোনার অ্যাকাউন্ট থেকে বেশকিছু পোস্টও করা হয়। ম্যারাডোনার ভক্তরা বিষয়টি টের পাওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বয়ে যায়।

ম্যারাডোনার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হওয়ার পর সেখান থেকে করা প্রথম পোস্টটি ছিল এমন, ‘তোমরা নিশ্চয়ই জানো, আমার মৃত্যুর খবরটা ঠিক না।’ যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক হাস্যরসের সৃষ্টি হয়। পরে ম্যারাডোনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হ্যাকিংয়ের বিষয়টি নিশ্চিত করে একটি পোস্ট করে।

ইনস্টাগ্রামে পোস্ট করে জানানো হয়, ‘আমরা পরিতাপের সঙ্গে জানাচ্ছি, ডিয়েগো ম্যারাডোনার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার হয়েছে। আমরা অ্যাকাউন্টটি যত দ্রুত সম্ভব আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। এখন অ্যাকাউন্ট থেকে যা কিছুই প্রকাশ করা হোক না কেন, তা বর্জন করা হবে।’

আরো পড়ুন: ওমানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের 

এছাড়াও রোনালদো ও মেসিকে নিয়ে পোস্ট করা হয় ম্যারাডোনার অ্যাকাউন্ট থেকে। আবার কিছু হাস্যকর পোস্টও করা হয় সে অ্যাকাউন্ট থেকে। যেমন হ্যাকার মজা করে পোস্ট করেছেন, ‘স্বর্গে কোকাকোলা নেই, শুধু পেপসি।’
২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আর্জেন্টিনাকে ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতানো কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। 

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

🕒 প্রকাশ: ০৯:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

🕒 প্রকাশ: ০৯:০২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250