রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি *** রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত *** জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন *** রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

যতদিন চাঁদ-সূর্য উঠবে ততদিন তরুণ থাকবে অনিল কাপুরের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সম্প্রতি অনিল কাপুর সোশ্যাল মিডিয়ায় একটি শার্টলেস ছবি পোস্ট করেছেন। ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সেই ছবি। পোস্টে অভিনেতা জানিয়েছেন, একই সঙ্গে দুটি চরিত্রে অভিনয় করছেন তিনি। তাই শরীরের ফিটনেসের উপর বেশি মনযোগ দিতে হচ্ছে তাঁকে। 

৬৬ বছরের অভিনেতা অনিল কাপুর অভিনয়ের পাশাপাশি তাঁর ফিটনেসের জন্যও পরিচিত। অনেক সময় অভিনেতার ফিটনেস দেখে তাঁর বয়সটাও বিশ্বাস করাও কঠিন হয়ে ওঠে।

সদ্য দুটি ছবির শ্যুটিং শেষ করেছেন অনিল কাপুর। এর মধ্যে একটি ছবি 'অ্যানিমেল' এবং অপরটি 'ফাইটার'। 'অ্যানিমেল' ছবিতে ৬৫ বছর বয়সী অভিনেতা বলবীরের ভূমিকায় অভিনয় করেছেন। 'ফাইটার'-এ ছবিতে তিনি ৪৫ বছর বয়সী এয়ারফোর্স ফাইটার রকির চরিত্রে অভিনয় করেছেন।

ছবির পোস্টে অনিল কাপুর লিখেছেন, ‘এই দুটি চরিত্রের জন্য শারীরিক গঠনের দিকে অনেক মনোযোগ দিতে হয়েছিল। যেন উভয় চরিত্রে নিজেকে সুবিচার করতে পারি। এখন দুটি ছবিরই শ্যুটিং শেষ হয়েছে। আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন দর্শক এই ছবি দেখতে পাবেন'।

আরো পড়ুন: যে কারণে শাহরুখকে ‘দোষ’ দিলেন আরিফিন শুভ

অনিল কাপুরের এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্তরা। বরুণ ধাওয়ান মন্তব্য করেছেন- ‘১৮ বছর বয়সে আপনার জন্য এটা করা সহজ। কিন্তু অনিল, যখন তোমার বয়স ৩০, তখন এটা একটু কঠিন হয়ে যেতে পারে’। সোনম কাপুর একটি হাসির ইমোজি শেয়ার করেছেন এবং মন্তব্য করেছেন - 'বাবা।' 

জানিয়ে রাখি, অনিল কাপুরকে শেষ দেখা গিয়েছিল 'দ্য নাইট ম্যানেজার' ওয়েব সিরিজে। এই ওয়েব সিরিজে, আদিত্য রায় কাপুর এবং শোভিতা ধুলিপালার পাশাপাশি প্রধান ভূমিকায় ছিলেন তিনি। এই ওয়েব সিরিজটি হিট হয়েছিল এবং প্রচুর প্রশংসিত হয়েছিল। এই ওয়েব সিরিজ দুটি পার্টে মুক্তি পেয়েছে।

এসি/ আই.কে.জে/


অনিল কাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয়

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250