শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী *** ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে’

যে কারণে আর বিশ্বকাপ খেলা হচ্ছে না সাকিবের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক বাঁ হাতের আঙুলের ইনজুরিতে  পড়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের চোট এবং ছিটকে পড়ার বিষয়টি জানানো হয়েছে।

গতকাল (৬ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে বাঁ হাতের তর্জনীতে আঘাত পান সাকিব। এক্স-রের পর জানা গেছে, তার হাতের আঙুলে চিড় ধরেছে।

ফলে আগামী ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না সাকিব। সেটিই এবারের বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচ। অর্থাৎ টাইগার অধিনায়কের বিশ্বকাপটাই শেষ হয়ে গেছে ওই চোটে।

জাতীয় দলের ফিজিও বায়োজেদুল ইসলাম জানিয়েছেন, ম্যাচে ব্যাটিং করার সময় চোট পান সাকিব। তবে টেপিং আর পেইনকিলার নিয়ে ব্যাটিং চালিয়ে গেছেন তিনি। ম্যাচের পরে এক্স-রেতে আঙুলে চিড় ধরা পড়েছে।

বিসিবির ফিজিও আরও জানিয়েছেন, এমন চোট থেকে সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগে। যার অর্থ একমাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সাকিব।

প্রসঙ্গত, বিশ্বকাপে ক্রমাগত ব্যর্থতার পর অবশেষে শ্রীলঙ্কাকে হারিয়ে টানা ছয় ম্যাচ পর জয় পেয়েছে বাংলাদেশ। ওই ম্যাচে বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে ৬৫ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হন সাকিব।

এসকে/ 


অধিনায়ক বিশ্বকাপ সাকিব আল হাসান ইনজুরি ছিটকে গেলেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250