শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

যে ৪ কাজ মুমিনের মর্যাদা বাড়িয়ে দেয়

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

চার আমল মুমিনের মর্যাদা বাড়িয়ে দেয়। যার মধ্যে দুইটি আমল ধরতে হবে আর দুইটি আমল ছাড়তে হবে। কারণ এর মধ্যে দুইটি আমল মানতে হবে যা মানুষের মর্যাদা বাড়িয়ে দেয়। আর দুইটি কাজ ছাড়তে হবে যা মানুষের আমলকে ধ্বংস করে দেয়। কাজ ৪টি কী?

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলৈন মানবতার মহান শিক্ষক। তিনি রহমত নিয়ে দুনিয়াতে এসেছেন। দেখিয়েছেন মানুষকে কল্যাণের পথ। মন্দ কাজ ছেড়ে দিতে বলেছেন। ছোট্ট একটি হাদিসে চারটি আমলের কথা ওঠেছে এসেছে। তাহলো-

হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘ঈমানের দুইটি শাখা-

১. লজ্জা-সম্ভ্রম ও

২. অল্প কথা বলা ।

আর মুনাফেকির দুইটি শাখা-

১. অশ্লীলতা ও

২. বাকপটুতা (বাচালতা)। (তিরমিজি, মুসান্নাফ ইবনে আবি শায়বা, মিশকাত)

মানতে হবে

হাদিসে লজ্জা ও অল্প কথা বলাকে ঈমানের শাখা বলা হয়েছে। হাদিসের ঘোষণা অনুযায়ী, ঈমানদার ব্যক্তির অন্য মর্যাদা ও সফলতা পেতে এ দুইটি আমল করতে হবে। তাহলো-

১. সব সময় লজ্জা ও সম্ভ্রম রক্ষা করে চলা।

২. অল্প কথা বলা।

আর ছেড়ে দিতে হবে

অশ্লীল কথা-কাজ এবং বেশি কথা বলা। কেননা এ দুইটি মুনাফেকির শাখা বা আলামত হিসেবে ঘোষণা করেছেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাহলো-

১. অশ্লীল কথা ও কাজ।

২. বেশি কথা বলা।

একজন মানুষের ব্যক্তিত্ব ও আত্ম-মর্যাদা রক্ষায় উল্লেখিত ৪ গুণ অর্জনের বিকল্প নেই। যারাই হাদিসের এ ৪টি কাজের উপর আমল করবে। আল্লাহ তাআলা তাদের দান করবেন দুনিয়া ও পরকালের অনন্য মর্যাদা ও সফলতা। মুমিনের জন্য আরও ৪ উপদেশ আছে। যা মেনে চলা জরুরি-

১. মুমিন যখন কথা বলে, তখন তা হবে মানুষের কল্যাণে বা মানুষকে বোঝানোর জন্য।

২. মুমিনের নীরব থাকে নিরাপদের থাকার জন্য।

৩. মুমিন একাকি থাকে, কোনো কিছু অর্জন করার জন্য।

৪. আর মুমিন মানুষের সঙ্গে মিশে কোনো কিছু শেখার জন্য।

আরো পড়ুন:  রমজানের পরও ধরে রাখুন এই ১০টি অভ্যাস

সফলতা পেতে করণীয়

হাদিসের দিকনির্দেশনা অনুযায়ী জীবনের প্রতিটি মুহূর্তে সফলতা পেতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। নবিজীর শেখানো ভাষায় বেশি বেশি এ দোয়া করা-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ وَ الْاَدْوَاءِ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাক্বি ওয়াল আ’মালি ওয়াল আহওয়ায়ি, ওয়াল আদওয়ায়ি।’

অর্থ : হে আল্লাহ! নিশ্চয়ই আমি তোমার কাছে খারাপ (নষ্ট-বাজে/অশ্লীল) চরিত্র, অন্যায় কাজ ও কুপ্রবৃত্তির অনিষ্টতা এবং বাজে অসুস্থতা ও নতুন সৃষ্ট রোগ বালাই থেকে আশ্রয় চাই।’ (তিরমিজি)

ঈমানদারের কথা বলা, নীরব থাকা, একাকি থাকা কিংবা কারো সঙ্গে চলাফেরা সবই যেন হয় কল্যাণের জন্য। যার ফলে মিলবে দুনিয়া ও পরকালে শান্তি ও সফলতা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন।

 আমিন।

এম/


 

মুমিন মর্যাদা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250