শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার *** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান *** পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী *** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ

যেখানে মহিলাদের কাছে ডিভোর্স মানেই জমিয়ে পার্টি

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০২:১৬ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩

#

প্রতীকী ছবি

ডিভোর্স কোনও নারীরই কাম্য নয় বলেই সকলের জানা। কিন্তু বিশ্বে এমনও এক জায়গা রয়েছে যেখানে মহিলারা ডিভোর্স হলে উৎসবের আনন্দে মেতে ওঠেন।

খাওয়াদাওয়া কি হবে তা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। সেই সঙ্গে আছে সাজগোজ। পার্টি বলে কথা! যাঁদের নিমন্ত্রণ করা হয়েছে তাঁরা আসবেন তাঁর সঙ্গে আনন্দ করতে। সেখানে সাজগোজ, খাওয়াদাওয়া সঠিক না হলে চলে!

অতিথি আপ্যায়নে যাতে ত্রুটি না থাকে সেজন্য তাঁর ব্যস্ততাও তুঙ্গে থাকে। মনজুড়ে আনন্দের আবহ। আর হবে নাই বা কেন! এমন আনন্দের মুহুর্ত তো জীবনের মাত্র কয়েকবারই আসার সুযোগ রয়েছে। সেই আনন্দ কি মাটি করা যায়!

মনে হতেই পারে বাড়িতে নিশ্চয়ই কোনও আনন্দের ঘটনা ঘটেছে। তাই এমন উৎসবের মেজাজ। উৎসব ঠিকই তবে তা ডিভোর্স হওয়াকে কেন্দ্র করে।

এ দেশে ডিভোর্স পেলে মহিলারা উৎসবের আনন্দে মেতে ওঠেন। অবাক হওয়ার মত হলেও বিশ্বের অন্য প্রায় সব দেশের মহিলাদের মত ডিভোর্সে তাঁরা ভেঙে পড়েন না। দুঃখ, কষ্ট পান না। চোখের পানিও ফেলেন না। সংসার ভাঙার কষ্ট তাঁদের জীবনকে দুর্বিষহ করেনা। বরং ডিভোর্স পেলে এখানে মহিলারা আনন্দে মেতে ওঠেন।

আরো পড়ুন: নারীর সঙ্গে নারীর বিয়েই যেখানকার রীতি

আফ্রিকার একটি দেশ মৌরিতানিয়া। এই দেশে ডিভোর্স মানে আনন্দে ভেসে যাওয়া। এখানে অনেকেই ১০-১২টা বিয়ে করেন। অনেকে তার চেয়েও বেশি। ডিভোর্স হলে তাঁরা পার্টি করে অন্য মহিলাদের ডেকে সেই সুখবর জানান।

মৌরিতানিয়ায় এই ডিভোর্স ও আনন্দ উৎসব আজকের সংস্কৃতি নয়। বহু বছর ধরে এ দেশের মহিলারা ডিভোর্স হলে আনন্দ করেন। তাঁরা বিশ্বাস করেন যে ডিভোর্স মানে ফের একবার বিয়ে করার সুযোগ। সেটা তাঁদের আনন্দ দেয়। ডিভোর্স তাঁদের মুক্তিরও আনন্দ দান করে।

এম এইচ ডি/

মহিলা ডিভোর্স পার্টি মৌরিতানিয়া আনন্দ আফ্রিকা সংস্কৃতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার

🕒 প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য

🕒 প্রকাশ: ১১:৩০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

Footer Up 970x250