মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

যেদিন থেকে শুরু ঢাকা-কক্সবাজার ট্রেনের আগাম টিকিট বিক্রি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাণিজ্যিকভাবে দুই জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে এ রুটে ট্রেনের আগাম টিকিট বিক্রির কথা থাকলেও সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ চলমান থাকায় তা হচ্ছে না। তবে, বুধ বা বৃহস্পতিবার শুরু হবে আগাম টিকিট বিক্রি।

মঙ্গলবার (২১ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদত আলী।

তিনি বলেন, আজ ঢাকা কক্সবাজার রুটের আগাম টিকিট বিক্রির কথা থাকলেও তা হচ্ছে না। আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ চলমান। কাল বা পরশু দিন চালু হবে।

ঢাকা–কক্সবাজার রুটে  চালু হতে যাওয়া নতুন ট্রেনটির নামকরণ করা হয়েছে 'কক্সবাজার এক্সপ্রেস'।

আগামী ১ ডিসেম্বর থেকে এই নামে একজোড়া বিরতিহীন ট্রেন ছুটবে ঢাকা থেকে পর্যটন নগরীতে। প্রতি ট্রেনে যাত্রী ক্যাপাসিটি ৭৮০ জন। 

এই ট্রেনে ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকায় পৌঁছা যাবে মাত্র ৮ ঘণ্টায়। কোচ থাকবে মোট ১৮টি । যেখানে এসি চেয়ার কোচ থাকবে ৮টি এবং নন-এসি চেয়ার কোচ ১০টি। 

ভাড়া নির্ধারণ করা হয়েছে, নন-এসি কোচ ৫০০ টাকা এবং এসি চেয়ার কোচের ৯৬১ টাকা।  (সাথে ভ্যাট যুক্ত হবে)

কক্সবাজার এক্সপ্রেস ঢাকা থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে কক্সবাজারে পৌঁছাবে ভোর ৬টা ৪০ মিনিটে আর কক্সবাজার থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ৫ মিনিটে।

এসকে/ 





ট্রেন ঢাকা-কক্সবাজার আগাম টিকিট বিক্রি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে হামলা–হেনস্তার শিকার বাঁধন, আ. লীগ–ছাত্রলীগকে অভিযুক্ত করে যা বললেন অভিনেত্রী

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250