শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান

যেভাবে সামলাবেন অফিসের চাপ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

অফিস বলতে আমরা জানি বিভিন্ন ধরনের কাজের চাপ। টার্গেট, ডেডলাইন, অফিস পলিটিক্স কত কী! এতসব কিছু সামলাতে গিয়ে নিজেকে ভালো রাখাই কঠিন হয়ে পড়ে। তখন বাড়িতে ফিরেও উদ্বিগ্নতা কাটে না। অফিসের চাপ সারাক্ষণ মাথায় নিয়ে ঘুরতে হয়। ফলে সম্পর্ক খারাপ হতে শুরু করে আপনজনদের সঙ্গে। কারণ তাদের সঙ্গে ভালো সময় কাটানোও তখন সম্ভব হয় না। অফিস থাকলে চাপও থাকবে। সব সামলে নিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে। চলুন জেনে নেওয়া যাক অফিসের চাপ সামলানোর উপায়-

১. বিরতি নিন এবং ফিরে আসুন

ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইনের বিজ্ঞপ্তিগুলো আপনার মানসিক চাপকে বাড়িয়ে তুলতে পারে। তাই পুরনো অভ্যাসে ফিরে যান অর্থাৎ আপনার রুটিনে ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহারের সময়টা সংক্ষিপ্ত করুন। বিরতি নিন। এসময় ইমেল, মেসেজ এবং বিভিন্ন বিজ্ঞাপন থেকে দূরে থাকুন, আপনার মনকে ফের সতেজ করে তুলুন। এই ছোট কাজটি তাড়াহুড়োর মধ্যে শান্তির অনুভূতি জাগিয়ে তুলবে।

২. এককাপ চা

অফিসে কাজের ফাঁকে চা ব্রেক নিন। অর্থাৎ কিছুটা সময় বিরতি নিয়ে এককাপ চা অথবা কফিতে চুমুক দিন। এই পানীয়ের সুগন্ধ আর উষ্ণতা উপভোগ করুন। এই সময়ে দুই-একজন সহকর্মীর সঙ্গে আলাপও করতে পারেন। মন খুলে কোনো কথা কিংবা নিছকই আড্ডা। কথা বলতে পারলে আপনার চাপ কিছুটা কমবে। এই সাধারণ কাজটি আপনার মনের জন্য একটি রিসেট বোতাম হতে পারে, যা কাজে মনোযোগ ফিরিয়ে আনবে।

আরো পড়ুন : টাকা দিয়ে কি সুখ কেনা যায়, যা বলছে গবেষণা

৩. ‌‘না’ বলতে শিখুন

প্রতিটি কাজে হ্যাঁ বলার প্রয়োজন নেই। বিশেষ করে সেই কাজটি করতে যদি আপনি আত্মবিশ্বাস না পান। প্রয়োজনে ‌‘না’ বলতে শেখাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা। বাউন্ডারি নির্ধারণ করা অভদ্রতা নয় বরং নিজের প্রতি যত্নশীলতার প্রমাণ। এতে অন্যরা বুঝতে পারবে যে আপনার কাছ থেকে কতটুকু আশা করা যায়। আপনার কাজগুলোকে অগ্রাধিকার দিন এবং চাপ অনুভব করলে নম্রভাবে অতিরিক্ত দায়িত্বগুলো প্রত্যাখ্যান করুন।

৪. ছোট ছোট জয় উদযাপন করুন

ছোট ছোট জয় দিয়েই মানুষ একদিন বড় লক্ষ্যে পৌঁছায়। তাই আপনার একেবারে ক্ষুদ্র কোনো অর্জনও আনন্দের সঙ্গে গ্রহণ করুন। সহকর্মীদের নিয়ে উদযাপন করুন। এটি আপনার মনকে প্রফুল্লই করবে না, সেইসঙ্গে আপনার চিন্তার ইতিবাচকতাও প্রকাশ করবে। ছোট একটি কেক কেটে কিংবা মিষ্টি খাইয়ে সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিন। এতে সহকর্মীদের সঙ্গেও আপনার সম্পর্ক ভালো হবে।

৫. কৃতজ্ঞ থাকুন

সব সময় চেষ্টা করুন কৃতজ্ঞ থাকার। ইতিবাচক চিন্তা করুন। সব ধরনের নেতিবাচকতাকে দূরে রাখার চেষ্টা করুন। এতে আপনি সতেজ মন নিয়ে কাজ করতে পারবেন। কারও কাছ থেকে সামান্য উপকার পেলেও কৃতজ্ঞ থাকুন। গেজেটগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন। কাজের ফাঁকে ফাঁকে ছোট বিরতি নিন। সহকর্মীদের সঙ্গে সুন্দর ব্যবহার করুন। আপনার কাজের চাপ অনেকটাই কমে আসবে।

এস/ আই. কে. জে/ 


টিপস অফিসের চাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250