শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

রজনীকান্তের ‘জেলার’ ঘরে বসেই দেখা যাবে!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ভক্ত-দর্শক দুনিয়াজুড়ে। ভারতের বাইরে বেশির ভাগ রজনী ভক্ত সিনেমাটি দেখতে পারেননি। দক্ষিণি মেগাস্টারের এই ব্লক বাস্টার ছবি শিগগিরই ওটিটিতে আসতে চলেছে। তাই এবার বাসায় বসেই এই ছবির মজা নিতে পারবেন। জেনে নেওয়া যাক, কবে, কোথায় মুক্তি পাচ্ছে ‘জেলার’।

৭২ বছর বয়সী দক্ষিণী সুপারস্টার দুই বছর পর বড় পর্দায় ফিরেই হইচই ফেলে দিয়েছেন। দুই সপ্তাহের মাথায় ছবিটি বিশ্বব্যাপী আয় করে নিয়েছে ৫৫০ কোটি রুপির বেশি। চিত্র সমালোচক থেকে সাধারণ মানুষ সবার হৃদয় জয় করে নিয়েছে রজনীর এই ছবি। ইতোমধ্যে চলতি বছরের সবচেয়ে বড় হিট সিনেমার তালিকায় নিজের নাম লিখিয়েছে ‘জেলার’।

গত ১০ আগস্ট মুক্তি পেয়েছে ছবিটি। সাধারণত কোনো ছবি মুক্তির ছয়-আট সপ্তাহ পর তা ওটিটিতে স্ট্রিম হয়। কিন্তু ‘জেলার’র ক্ষেত্রে তা হবে না বলে শোনা যাচ্ছে। তার আগেই এই ছবি ওটিটিতে আসবে বলে খবর পাওয়া গেছে। রজনীকান্ত অভিনীত ছবিটি সম্ভবত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ওটিটির পর্দায় আসবে।

আর.এইচ 

রজনীকান্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250