শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

রূপচর্চায় ধনেপাতার যাদু

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগ্রিহিত

ধনেপাতা ছাড়া কোনো সুস্বাদু রান্নার কথা যেন চিন্তাই করা যায় না। তবে আপনি কি জানেন রূপচর্চার ক্ষেত্রেও ধনেপাতা সমান কার্যকরী? অবাক হচ্ছেন! কিছু গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। চলুন তবে জেনে আসা যাক।

ত্বক স্বাস্থ্যোজ্জ্বল করতে

ধনেপাতা ভিটামিন ‘সি’তে পরিপূর্ণ। তাই এটি ত্বককে উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, এটি কোলাজেন ও ইলাস্টিন প্রস্তুত করে ত্বককে ক্যান্সার থেকে দূরে রাখে।

যা যা লাগবে

২-৩ মুঠো ধনেপাতা, কুঁচি করা

দুই টেবিল-চামচ অ্যালোভেরা জেল

দুই টেবিল-চামচ টক দই

এক টেবিল-চামচ নারিকেল দুধ

এক টেবিল-চামচ চালের গুঁড়ো

যেকোনও উপটান দুই টেবিল-চামচ

পদ্ধতি

একটি বাটিতে সবগুলো উপাদান মিশিয়ে নিন ভালো করে। এবার পুরো মুখে ভালোমতো লাগান। ১৫-২০ মিনিট কিংবা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি সহকারে মুখ ধুয়ে ফেলুন।

ব্ল্যাকহেড দূর করতে

ব্ল্যাকহেড সাধারণত তখনই দেখা দেয় যখন ত্বকের রোমকূপে ময়লা জমে কালো রঙ ধারণ করে। ধনেপাতায় প্রচুর পরিমাণ ভিটামিন-সি থাকার কারণে এটি ব্ল্যাকহেডের সঙ্গে লড়ে ত্বককে পরিষ্কার রাখে।

আরো পড়ুন : কিভাবে বুঝবেন আপনার প্রেম বেশিদিন টিকবে না

যা যা লাগবে

ধনেপাতার রস এক চা-চামচ

লেবুর রস এক চা-চামচ

পদ্ধতি

একটি ছোট বাটিতে দুটি উপাদান মেশান এবং ত্বকের যে অংশে ব্ল্যাকহেড আছে সেখানে লাগান। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ব্রণ প্রতিরোধে

ত্বকে তেল ও ময়লা জমে ব্রণের সৃষ্টি হতে পারে। সেগুলো পরিষ্কার করে ত্বককে নরম ও মোলায়েম করে তুলতে ধনেপাতার জুড়ি নেই।

যা যা লাগবে

এক মুঠো ধনেপাতা

এক চা-চামচ লেমন গ্রাস

এক চা-চামচ ক্যামোমাইল

পদ্ধতি

প্রতিটি উপাদান মিশিয়ে একটি বাটিতে নিন এবং গরম পানি ঢালুন। এক ঘণ্টা রেখে দিন এভাবে। অতঃপর বাটির মিশ্রণ ভালোমতো ব্লেন্ড করুন। মুখে ভালোমতো লাগান এবং বিশ মিনিট রেখে দিন। এরপর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এস/ আই. কে. জে/ 

টিপস ধনেপাতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250