শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের করভী রাখসান্দ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ৩১শে আগস্ট ২০২৩

#

বাংলাদেশের জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ।

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় অবদান রাখায় এশিয়ার নোবেলখ্যাত ‘র‌্যামন ম্যাগসাইসাই’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ। 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) মোট চারজনকে এ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দেয় র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন। পুরস্কারে ভূষিত হওয়া অপর তিনজন হলেন হলেন ভারতের রবি কানন, তিমুরের ইগুনিও লেমোস, ফিলিপাইনের মিরিয়াম কোরোনেল ফেরারূ।

ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট ‘র‌্যামন ম্যাগসাইসাই’ এর নামে প্রতিষ্ঠিত র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিস এ পুরস্কার দিয়ে থাকে।

সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ৩৮ বছর বয়সী করভী রাখসান্দ ছয় বন্ধুকে নিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ শুরু করেন। তারা ২০০৭ সালে অলাভজনক প্রতিষ্ঠান জাগো ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। প্রথমে খুব ছোট পরিসরে যাত্রা শুরু হলেও বর্তমানে জাগো ফাউন্ডেশন বাংলাদেশের অন্যতম বৃহৎ অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যেটি মূলত শিক্ষা নিয়ে কাজ করে। তারা নিজস্ব ১১টি গতানুগতিক ও অনলাইন স্কুলের মাধ্যমে ১০টি জেলায় সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে সরকার স্বীকৃত ইংরেজি ভাষার প্রাথমিক ও উচ্চশিক্ষার ব্যবস্থা করে থাকে। 

করভী রাখসান্দ এর আগে এ পুরস্কারে আরও ১২ বাংলাদেশি ভূষিত হয়েছিলেন। করভী রাখসান্দ ১৩তম বাংলাদেশি হিসেবে এ পুরষ্কারে ভূষিত হলেন। 

এম.এস.এইচ/ 

র‌্যামন ম্যাগসাইসাই করভী রাখসান্দ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250