বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী কেন আওয়ামী লীগ-জামায়াতের ‘ঐক্যের’ কথা জানালেন *** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন শরিফুল-মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৭ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

নিউজিল্যান্ডের মাটিতে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে সেরা পারফরমার ছিলেন শরিফুল ইসলাম। তিন ম্যাচে ৬ উইকেট শিকার করা বাঁহাতি এই পেসার হন সিরিজসেরাও। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি এবার আইসিসির র‍্যাঙ্কিংয়েও পেলেন শরিফুল। 

বুধবার (৩রা জানুয়ারি) প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টির বোলারদের তালিকায় ৩২ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছেন তিনি।

তিন ম্যাচ সিরিজে মাত্র ২টি উইকেট পেলেও র‍্যাঙ্কিংয়ে বেশ উন্নতি হয়েছে মোস্তাফিজুর রহমানের। কাটার মাস্টার পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২২ নম্বরে। বাংলাদেশি বোলারদের মধ্যে তিনিই এখন শীর্ষে।

আগের সপ্তাহে শীর্ষে ছিলেন সাকিব। তবে নিউজিল্যান্ড সফরে না থাকায় ছয় ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমেছেন সাকিব। শেখ মেহেদী হাসান ২৯, তাসকিন আহমেদ ৩৩, নাসুম আহেমদ ৩৫ আর হাসান মাহমুদ আছেন ৪৩ নম্বরে।

আরো পড়ুন: বিসিবির বোনাস পাচ্ছেন যুব এশিয়া কাপ চ্যাম্পিয়নরা

ব্যাটিংয়ে দুই ধাপ এগিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি এখন ৩২ নম্বরে। লিটন দাস দুই ধাপ পেছালেও দেশের ব্যাটারদের মধ্যে শীর্ষে (২৩)। আফিফ হোসেন তিন ধাপ পিছিয়ে ৬৬ এবং সাকিব ৬ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৭০তম অবস্থানে।

এদিকে ২০২২ সালের মার্চের পর প্রথমবার টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরেছেন ভারতের বিরাট কোহলি। সেঞ্চুরিয়ন টেস্টে দুই ইনিংসে ৩৮ ও ৭৬ রান করা এই ব্যাটার এখন আছেন ৯ নম্বরে।

এসকে/ 

মোস্তাফিজুর শরিফুল ইসলাম র‍্যাঙ্কিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250