শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

লিংক না খোঁজার অনুরোধ অভিনেত্রী ফারিণের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৩

#

শোবিজের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। খুব অল্প সময়েই সাবলীল অভিনয়ে দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছেন এই অভিনেত্রী। বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন পশ্চিমবঙ্গেও।

সম্প্রতি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ফারিণ অভিনীত ওয়েব ফিল্ম ‘পুনর্মিলন’। এটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। কাজিনদের সম্পর্কের নানান বাঁক-মাত্রা, আনন্দ-হাসি, টুকরো অভিমান, কিছু টানাপোড়েন, সংশয় আর দ্বন্দ্বের গল্প এখানে উঠে এসেছে। এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধলেন সিয়াম ও ফারিণ।

আর এটির প্রচরণা করতে গিয়ে ফারিণ তার ফেসবুকে লেখেন, লিংক না খুঁজে চরকিতে গিয়ে দেখেন। তার ভক্তরা বিষয়টি মজার ছলেই নিয়েছেন।

পুনর্মিলনের গল্প নিয়ে ফারিণ বলেছিলেন, একটি বন্ধুত্বের গল্প, ভালোবাসার গল্প, ফিরে আসার গল্প দেখানো হয়েছে। আমাদের দেশে ফিল গুড কাজ খুব কম হয়। আরিয়ান আমার চোখে এক অসাধারণ গল্পকথক। তার সঙ্গে আমার ছোট পর্দায় অল্প কিছু কাজ হয়েছে। কিন্তু আমি অবাক হই যে দর্শক আজও আমাদের প্রত্যেকটা কাজের কথা মনে রেখেছে।

সিয়ামের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, সিয়াম দারুণ গুণী একজন অভিনেতা। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করে আমি আনন্দিত। আমরা এক হয়েছি খুব সুন্দর একটা গল্প বলার জন্যই। এই সিনেমা দর্শক দেখে ভালোবেসে ফেলবে। বিশেষ করে যারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে, যারা বন্ধু হারিয়েছে তারা এই সিনেমা দেখে কাঁদবে। দর্শক নিজেকে আবিষ্কার করবে ভালোবাসার এক পুনর্মিলনে।

প্রসঙ্গত, সিয়াম ও ফারিণ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, শোয়েব মনির, হামিদুর রাহমান, গোলাম ফরিদা ছন্দা, মালা ভট্টাচার্য্য প্রমুখ।

ওআ/

অভিনেত্রী তাসনিয়া ফারিণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250