শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মরক্কো

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩১ পূর্বাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৩

#

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে ভূমিকম্পের সময় মরক্কোর কাসাব্লাঙ্কা শহরের বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে এসে উন্মুক্ত আকাশের নিচে অবস্থান নেন। ছবি: রয়টার্স

রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে উঠেছে উত্তরপূর্ব আফ্রিকার দেশ মরক্কো। শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১ টায় রাবাত থেকে শুরু করে উত্তরের সিদি ইফনি পর্যন্ত এ ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। 

শনিবার (৯ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। 

মরক্কোর এ ভূমিকম্পের ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) বলেছে, “আটলাস পর্বতমালার ওকাইমেদেনের স্কাই রিসোর্টের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল। এটি গত ১২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।”

এদিকে এ ভূমিকম্পে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে সরকারিভাবে এখন পর্যন্ত দেশটির পক্ষ থেকে কোনো প্রাণহানির খবর জানানো হয়নি।

এম.এস.এইচ/ 

ভূমিকম্প মরক্কো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250