মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

শঙ্কা কাটিয়ে দুই ঘণ্টা পর ঢাকা-নারায়ণগঞ্জে ট্রেন চলাচল শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকায় বিএনপির মহা সমাবেশকে কেন্দ্র করে করে নাশকতার আশঙ্কায় দুই ঘণ্টা পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। 

শনিবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা ৩৫ মিনিটের ট্রেনটি দুপুর ২টা ২০ মিনিটে ছেড়ে যায়।

নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সকাল ১০টা ২৫ মিনিটে নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্য একটি ট্রেন ছেড়ে যায়। এরপর আর ঢাকা থেকে নারায়ণগঞ্জে কোনো ট্রেন আসেনি। পরবর্তীতে বেলা সাড়ে ১১টার ট্রেনটি দুপুর ২ টায় নারায়ণগঞ্জে আসে।

তিনি আরো বলেন, এরপর ট্রেনটি দুপুর ২টা ১৭ মিনিটে নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়। পুলিশ বলছে ফতুল্লা ও চাষাড়ার মধ্যে নাশকতার আশঙ্কা ছিল। তাই হয়তো ট্রেন চলাচল বন্ধ ছিল। 

এর আগে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল তল্লাশি কার্যক্রম পরিদর্শনের সময় বলেন, আমরা বার্তা পেয়েছি ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন লাইনে কোনো বিস্ফোরক সদৃশ বস্তু রয়েছে। বিষয়টি আমি ফতুল্লা এবং সদর থানার ওসিকে জানিয়েছি। এটার সত্যতা যাচাইয়ের জন্য।

তার এ বক্তব্যের পরপর ফতুল্লা ও সদর থানা পুলিশ ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনে তল্লাশি চালান। তবে তারা কিছু খুঁজে পাননি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম বলেন, দুষ্কৃতিকারীরা রেল লাইনে অথবা ট্রেনে নাশকতা চালাবে এমন একটি সংবাদ ছিল। এমন সংবাদের ভিত্তিতে রেল স্টেশনগুলোতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়। সেই সঙ্গে চাষাঢ়া থেকে ফতুল্লার পাগলা পর্যন্ত রেল লাইন চেক করা হয়।

এসকে/

ট্রেন চলাচল শুরু ঢাক-নারায়ণগঞ্জ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250