শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শাকিবের রাজকুমারের জন্য ঢাকায় মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৬ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান নিজের ৪৩তম জন্মদিনে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন। গত শনিবার (৯ই ডিসেম্বর) এই সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। রোববার (১০ই ডিসেম্বর) রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনের জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে গিয়েছিলেন শাকিব খান ও কোর্টনি কফি। সেখানেই একফ্রেমে ভক্তদের মাঝে হাজির হন এই দুই তারকা।

রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন শাকিব খান। ছবিতে দেখা যায়, কালো ওয়েস্টার্ন আউটফিটে শাকিবকে ধরে দাঁড়িয়ে আছেন কোর্টনি কফি। ছবির ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে শাকিব লিখেছেন, রাজকুমার আসছে।

আরো পড়ুন: ‘দম’ নিয়ে ফিরছেন চঞ্চল চৌধুরী

রাজকুমার সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। বিষয়টি নিশ্চিত করে হিমেল আশরাফ বললেন, ‌‘রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে আমন্ত্রণ করা হয়েছিল শাকিব ও কোর্টনি কফিকে। সেখানেই তাদের ফ্রেমবন্দি করা হয়েছে।’

জানা গেছে, আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে রাজকুমারের শুটিং। সিনেমার নির্মাতা হিমেল আশরাফ জানান, ঢাকা, পাবনা এবং পরে আমেরিকাতে সিনেমাটির শুটিং শেষ হবে। রাজকুমার মুক্তি পাবে আগামী বছর রোজার ঈদে। 

বঙ্গভবনে রাষ্ট্রপতির জন্মদিনের অনুষ্ঠানে রাজকুমার সিনেমার প্রযোজক আরশাদ আদনান, হিমেল আশরাফসহ আরও উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, ইধিকা পাল ও কণ্ঠশিল্পী কোনাল।

এসি/ আই.কে.জে/


শাকিব রাজকুমার কোর্টনি কফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250