শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শাকিবের ‘প্রিয়তমা’ ৭ দিনে ১০ কোটি পার করেছে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’ এবার ঈদে মুক্তি পেয়েছে। সিনেমাটি দর্শকরা বেশ পছন্দ করছেন। এর দুটি গানও তুমুল শ্রোতাপ্রিয়তা লাভ করেছে। সব মিলিয়ে শাকিব তার শ্রেষ্ঠত্ব এবারের ঈদের সিনেমা প্রমাণ করেছেন।

জানা গেছে, শুরুর দিন সারাদেশে ১০৭টি সিনেমা হলে মুক্তি পায় শাকিবের প্রিয় তমা। এটির মুক্তির এক সপ্তাহ পার হয়েছে। এই ৭ দিনে ‘প্রিয়তমা’ আয় করেছে ১০ কোটি ৩০ লাখ টাকা।

একটি ছবি পোস্ট করে হিমেল আশরাফ জানান, ঈদে সারাদেশে ১০৭টি সিনেমা হলে মুক্তি পাওয়া এ সিনেমাটি মুক্তির ৭ দিনের মাথাতেই দর্শক চাহিদার কারণে ৩১৫০ টিরও বেশি শো দেখানো হয়েছে হলগুলোতে। দর্শকদের উপচেপড়া ভিড়ে এরই মধ্যে ১০ কোটি ৩০ লাখ টাকার টিকেট বিক্রি করে ফেলেছে সিনেমাটি।

সিনেমাটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক রিভিউ চোখে পড়ছে। অনেকেই বলছেন, শাকিব খানের দুর্দান্ত অভিনয়, গল্প ও নির্মাণ থেকে সব কিছুই ‘প্রিয়তমা’ মুগ্ধ করেছে। অ্যাকশন, রোমান্স এবং দুর্দান্ত গানের সংমিশ্রণে তৈরি হয়েছে ‘প্রিয়তমা’।


আরশাদ আদনানের প্রযোজনায় নিমার্তা হিমেল আশরাফ নির্মিত ‘প্রিয়তমা’ রোমান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের সিনেমা। এর কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

এসি/




শাকিব প্রিয়তমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250