শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

শাহরুখ টাকা দিয়ে অ্যাওয়ার্ড কেনে, অভিযোগ বিদ্যা বালানের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

এখন চর্চায় আছে জাতীয় পুরস্কার। বৃহস্পতিবারই ঘোষণা হয়েছে ৬৯তম জাতীয় পুরস্কারের। বিজেতার তালিকা দীর্ঘ। তবে তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ খান আর বিদ্যা বালানের পুরনো একটি ভিডিও। যা এক অ্যাওয়ার্ড শো-র। যেখানে সরাসরি শাহরুখকে প্রশ্ন করেছিলেন বিদ্যা, কেরিয়ারের কটা অ্যাওয়ার্ড কিং খান কিনেছেন টাকা দিয়ে।

বছরকয়েক আগে এই অ্যাওয়ার্ড শো-তে এসে শাহরুখ নিজের মুখেই জানিয়েছিলেন তাঁর প্রাপ্ত অ্যাওয়ার্ডের সংখ্যা ১৫০টিরও বেশি। আইফা ২০১৩-র ঘটনা সেটি। শো সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাদশা নিজেই।

সেই সময় দর্শকাসনে বসে থাকা বিদ্যাকে তিনি প্রশ্ন করেন, কতগুলো অ্যাওয়ার্ড বিদ্যা পেয়েছেন। যাতে কাহানি অভিনেত্রী জবাব দেন ৪৭। যা শুনে হেসে উঠে আইফার সেই বছরের সহ-সঞ্চালক শাহিদ কাপুর শাহরুখকে প্রশ্ন করেন, তিনি কটা অ্যাওয়ার্ড জিতেছেন।

এরপর বাজিগর অভিনেতার জবাব ছিল, ‘আমি আমার অ্যাওয়ার্ড গুনি না। তবে ১৫৫টি অ্যাওয়ার্ড আছে।’ আর তাতে বিদ্যা ঘুরিয়ে শাহরুখকে প্রশ্ন করেন, ‘এর মধ্যে কতগুলো টাকা দিয়ে কিনেছেন?’ যাতে শাহরুখের থেকে জবাব আসে, ‘ওই দেড়শোটা মতো’।

আরো পড়ুন: বাংলাদেশের দর্শকের উদ্দেশে সালমান খানের বার্তা

বিদ্যাকে শেষ দেখা গিয়েছে নিয়ত ছবিতে। যা তাঁর বড় পর্দায় প্রত্যাবর্তনকে চিহ্নিত করেছিল। এই সিনেমা দিয়েই ৪ বছর পর হলে আসেন বিদ্যা। এই ছবির প্রচারের সময় বিদ্যাকে প্রশ্ন করা হয়েছিল যে, তিনি সুযোগ পেলে গোয়েন্দা হিসেবে কী তদন্ত করবেন।

যাতে হাস্যকর প্রতিক্রিয়া অভিনেত্রী জবাব দেন যে, তিনি শাহরুখ খানকে জিজ্ঞাসা করতে চান তার প্রিয় অভিনেত্রী কে! প্রসঙ্গত, এখনও পর্যন্ত বিদ্যা ও শাহরুখকে কোনও ছবিতে একসঙ্গে দেখা যায়নি। 

আর শাহরুখের শেষ ছবি পাঠান ছিল ব্লকবাস্টার হিট। বিশ্বব্যপী প্রায় ১০০০ কোটির ব্যবসা করে এটি বর্তমানে বলিউডের অধিক উপার্জিত ছবির তালিকায় রয়েছে পয়লা নম্বরে। এদিকে সেপ্টেম্বরেই আসছে চলতি বছরে কিং খানের দ্বিতীয় রিলিজ জাওয়ান।

প্রায় মাসখানেক আগে থেকে যে ছবির প্রি বুকিং শুরু হয়ে গিয়েছে। অ্যাটলি পরিচালিত ছবিতে কিং খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। তিনি ছাড়াও এই সিনেমায় রয়েছেন নয়নতারা এবং বিজয় সেতুপতি। আছেন দীপিকা পাড়ুকোনও। রাজকুমার হিরানির পরবর্তী, ডাঙ্কিও আসার কথা আছে চলতি বছরেই। যাতে তাঁকে দেখা যাবে তাপসী পান্নুর বিপরীতে। 

এসি/ আই.কে.জে/


শাহরুখ বিদ্যা বালন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250