শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

শিক্ষা-জলবায়ু অগ্রাধিকার নিয়ে শেখ হাসিনা ও প্রিন্স রহিমের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪২ পূর্বাহ্ন, ১৫ই জুন ২০২৩

#

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রিন্স রহিম আগা খানের সাক্ষাৎ - ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ড সফররত বাংলাদেশ প্রধানমন্ত্রীর সঙ্গে বুধবার সাক্ষাৎ করেছেন প্রিন্স রহিম আগা খান। বাংলাদেশে শিক্ষা এবং জলবায়ু অগ্রাধিকার নিয়ে আলোচনা করতে তাদের এ সাক্ষাৎ। 

সরকারের চলমান সহায়তা, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রের জন্য প্রিন্স রহিম এ সময় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে মাওলানা হাজার ইমাম ও আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (একেডিএন)-এর অব্যাহত প্রতিশ্রুতির কথা জানান।

এ সময় প্রিন্স রহিম সামাজিক ও অর্থনৈতিক সূচকে উন্নতি, দারিদ্র্য হ্রাস এবং বাংলাদেশিদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশের ভালো অগ্রগতি স্বীকার করেছেন। এ ছাড়া আলোচনায় প্রিন্স রহিম ২০২২ সালে ঢাকায় আগা খান একাডেমির উদ্বোধনসহ বাংলাদেশে একেডিএন-এর কাজ সম্পর্কে শেখ হাসিনাকে অবহিত করেন।

আলোচনার এক পর্যায়ে শেখ হাসিনা বহু দশক ধরে দেশে অবদানের জন্য মাওলানা হাজার ইমাম এবং একেডিএন-এর কাছে তার কৃতজ্ঞতা জানান।

আরো পড়ুন: আগস্টে ব্রিকস’র সদস্য হচ্ছে বাংলাদেশ

জেনেভায় স্থানীয় সময় বিকেলে প্যালেইস ডি. নেশনসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন মাল্টার প্রেসিডেন্ট জর্জ ভেলাও। সংক্ষিপ্ত দ্বিপাক্ষিক এ বৈঠকে শেখ হাসিনা মাল্টাকে বাংলাদেশ থেকে ওষুধ ও তৈরি পোশাক আমদানির অনুরোধ করেন।

গতকাল বুধবার আন্তর্জাতিক শ্রম সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি শেখ হাসিনার দিনের সফরের অধিকাংশ সময় কেটেছে উচ্চপর্যায়ের একগুচ্ছ সাইড লাইন বৈঠকে।

এম/



Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250