সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

বিমানবন্দর সড়কে যাত্রীদের পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২১ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

বিআরটি প্রকল্পের আওতাভুক্ত ঢাকা বিমানবন্দর এলাকায় সড়কের উন্নয়ন কাজ চলমান রাখার কারণে জনসাধারণের জন্য বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে।

বিআরটির প্রকল্প পরিচালক এ এস এম ইলিয়াস শাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২২শে ডিসেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (২৩শে ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিমানবন্দর এলাকায় সড়কের পশ্চিম পাশে সড়ক উন্নয়ন কাজ চলমান থাকবে। এজন্য ঢাকা হতে ময়মনসিংহমুখী যানবাহন চলাচলে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত এই করিডোরে চলাচলরত সবাইকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে সবার সহানুভূতি এবং সহযোগিতাও কামনা করা হয়েছে।

এইচআ/  আই.কে.জে



বিমানবন্দর নির্দেশনা বিআরটিএ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250