মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিলেটে ২ ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি *** পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী *** ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ *** সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ *** ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: ৫ সদস্যের তদন্ত কমিটি *** ডাকযোগে ভোট কঠিন করতে চেয়েছিলেন ট্রাম্প, ঠেকিয়ে দিল আদালত *** কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মামলার রায় আজ *** ইরান দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায়—ফের দাবি ট্রাম্পের *** ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ সংক্রমণ *** পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের ৩ কমিটি গঠন, ৫২ বিশিষ্টজনের উদ্বেগ

শেখ হাসিনাসহ দেশবাসীকে নরেন্দ্র মোদীর ঈদ শুভেচ্ছা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৭ পূর্বাহ্ন, ২১শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে এ শুভেচ্ছা জানান ভারতীয় প্রধানমন্ত্রী।

চিঠিতে মোদী লিখেন, “ভারতীয় জনগণের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আনন্দঘন উৎসব ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শুভেচ্ছা জানাই।”

তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান মাসব্যাপী ভারতসহ বিশ্বের মুসলমানগণ রোজা রেখেছেন এবং প্রার্থনা করেছেন। ঈদ-উল-ফিতরের এই শুভক্ষণ উপলক্ষ্যে মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্ববাসীও একাত্মতা ও ভ্রাতৃত্বের মূল্যবোধ উপলব্ধি করতে পারছে।

মোদী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগের ফলেই দু’দেশের বহুমূখী অংশীদারিত্বমূলক সম্পর্ক বিশ্বে প্রতিবেশী সম্পর্কের রোল মডেলে রূপান্তরিত হয়েছে।

শেখ হাসিনার সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করে দু’দেশের সম্পর্কে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন ভারতীয় প্রধানমন্ত্রী।

এম/

আরো পড়ুন:

প্রস্তুত জাতীয় ঈদগাহ, লাখো মুসল্লির অপেক্ষা
 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250