মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন *** উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৫ *** মতপ্রকাশের প্রতীক নয়, লেখক হিসেবে অমরত্ব চান সালমান রুশদি *** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান

সব নির্বাচন সুষ্ঠুভাবে করতে সক্ষম হবে ইসি: আশা রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩

#

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতে সিইসি - ছবি: সংগৃহীত


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আশা প্রকাশ করেছেন, নির্বাচন কমিশন (ইসি) দেশের সব নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে করতে সক্ষম হবে।

সোমবার (১৯ জুন) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে ইসির একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দল ও প্রার্থীদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে নির্বাচন কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন সিইসি।

তিনি বলেন, ইতোমধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণ চূড়ান্ত হয়েছে এবং ভোটকেন্দ্র চূড়ান্তকরণের কাজ চলছে।

প্রধান নির্বাচন কমিশনার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।

আরো পড়ুন: প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে আসছেন বুধবার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলারক্ষাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি।

নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পূর্ব থেকেই ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নির্বাচন কমিশনারগণ, নির্বাচন কমিশন সচিব এবং রাষ্ট্রপতির সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

এম/



Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250