বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

সবার কাছে দোয়া চাইলেন ডিপজল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২০ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৩

#

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। চলতি বছর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে গুজন উঠেছে। তবে ডিপজল বলছেন ভিন্ন কথা।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রসঙ্গে অভিনেতা বলেন, এ মুহূর্তে নির্বাচন নিয়ে ভাবছি না। কারণ, আমার শারীরিক অসুস্থতা। আমি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নই।

গণমাধ্যমে কথা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচনের কথা বলেছিলাম। কিন্তু নির্বাচন করব, এমন কথা জোর দিয়ে বলিনি।

ডিপজল আরও বলেন, এ মুহূর্তে আমার সুস্থতাই হচ্ছে মূল বিষয়। বর্তমানে আমি চিকিৎসকের পরামর্শে চলছি। বাম চোখে অপারেশন করেও পুরোপুরি সমস্যার সমাধান হয়নি। তাছাড়া শারীরিক অন্যান্য কিছু সমস্যা আছে। শারীরিক সুস্থতার চেয়ে বড় কিছু নেই। আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত সুস্থতা।

যে অসুস্থ হয়নি, সে ছাড়া সুস্থতার নেয়ামত কেউ বুঝতে পারবে না। আমি আমার ভক্ত, দর্শক ও সবার কাছে দোয়া চাই, যাতে আল্লাহ আমাকে দ্রুত সুস্থ করে দেন। আমিও সবার জন্য দোয়া করি, যে যেখানে আছেন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।

চলচ্চিত্র নিয়ে অভিনেতা বলেন, আমি শিল্পী। এটাই আমার মূল কাজ। যতদিন বেঁচে আছি, ফিল্ম নিয়ে কাজ করে যেতে চাই। অসুস্থতার কারণে নতুন সিনেমার কাজ ও শুটিং শুরু করতে দেরি হচ্ছে। বেশ কয়েকটি সিনেমা মুক্তির তারিখ পিছিয়ে দিতে হয়েছে। সুস্থ হলে কাজ শুরু করব।

ওআ/

ডিপজল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250