বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সম্পর্কটা আর টিকছে না, কিন্তু কেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৮ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

একটা সম্পর্ককে সুন্দরভাবে এগিয়ে নিতে দুই সঙ্গীরই আন্তরিকতা জরুরি। যদি খেয়াল করেন যে আপনার সঙ্গীর সঙ্গে আপনার মানসিক দূরত্ব বাড়ছে, আপনার বা আপনাদের সম্পর্কের প্রতি তিনি উদাসীন, আপনার মতামত বা চিন্তার প্রতি তার শ্রদ্ধাবোধ নেই, তাহলে বুঝে নিতে হবে যে তিনি আপনার জন্য সঠিক সঙ্গী নন। কিংবা আপনি তার জন্য সঠিক সঙ্গী নন। 

সঙ্গী থাকা সত্ত্বেও কখনো কখনো নিজের একা লাগতে পারে। আপনার এই একাকিত্ব দূর করতে আপনার সঙ্গীর যদি কোনো প্রচেষ্টা না থাকে, তাহলে তিনি আপনার আবেগকে অবহেলা করছেন। আর এটা যদি লম্বা সময় ধরে চলতে থাকে, তাহলে বুঝবেন যে তিনি আপনার জন্য সঠিক সঙ্গী নন।

একটি সুস্থ ও সুন্দর সম্পর্কের ভিত হচ্ছে পারস্পরিক বিশ্বাস। যদি কোনো কারণে আপনার সঙ্গী আপনাকে অবিশ্বাস করতে শুরু করেন, তাহলে ক্রমেই সম্পর্কে তিক্ততা বাড়তে থাকে। আপনার সিদ্ধান্ত ও পরামর্শের প্রতি আস্থা না রাখাও এক ধরনের বিশ্বাসহীনতা।

একটি সম্পর্কে ভালোবাসার সঙ্গে সঙ্গে শ্রদ্ধাবোধ থাকা খুব জরুরি। আপনার সঙ্গী যদি আপনাকে মানসিক বা শারীরিকভাবে নির্যাতন করেন, তাহলে বুঝে নিন, এটা কোনো সুস্থ সম্পর্ক নয়। সম্পর্কের মধ্যে শ্রদ্ধাহীনতা আপনার জন্য একটি বিপৎসংকেত। তাই এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন।

আপনার সঙ্গী যদি সব সময় আপনার সম্পর্কে নেতিবাচক ধারণা রাখেন এবং সারাক্ষণ আপনার সমালোচনা করেন যা আপনাকে মানসিক কষ্ট দেয়, তাহলে বুঝবেন যে তিনি আপনার শুভাকাঙ্ক্ষী নন। একটি সুস্থ সম্পর্কে থাকতে হলে সঙ্গীর সহযোগী মনোভাব খুব জরুরি। যে সম্পর্ক আপনাকে ছোট ভাবতে বাধ্য করে, তা স্বাভাবিক নয়।

আপনার সঙ্গী যদি কথা দিয়ে বা মজা করেও আপনাকে পরিবার বা বন্ধুদের সামনে ছোট করেন, তাহলে বুঝে নিন যে তিনি আপনার জন্য সঠিক ব্যক্তি নন। তার এ ধরনের আচরণ প্রমাণ করে যে তিনি আপনাকে অসম্মান করছেন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/ আই. কে. জে/

সম্পর্ক সঙ্গী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250