রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সামনে বিয়ে, যেভাবে নেবেন চুলের যত্ন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

শীতকাল বিয়ের মৌসুম। সামনে যারা বিয়ের কথা ভাবছেন তারা এখন ব্যস্ত সময় পার করছেন। হবু কনেরা শুরু করেছেন ত্বক ও চুলের যত্ন নেওয়া। আপনি কি এই শীতে বিয়ের প্ল্যান করছেন? তাহলে চুলের যত্ন নিতে কী করবেন জানুন- 

আবহাওয়া-দূষণ দায়ী

সময়ের অভাবে চুলের যত্ন নেওয়া হয় না বেশিরভাগ মানুষের। অযত্ন, আবহাওয়ার পরিবর্তন আর পরিবেশ দূষণের কারণে বেহাল অবস্থা হয় চুলের। তড়িঘড়ি করে বিয়ের আগে হাজার হাজার টাকা খরচ করে হেয়ার ট্রিটমেন্ট করান অনেকেই। সাময়িকভাবে এতে চুলের হাল ফেরে। কিন্তু কয়েক মাসের মধ্যেই চুলের অবস্থা ফের খারাপ হয়ে যায়। 

দীর্ঘমেয়াদে শাইনি চুল চাইলে প্রাকৃতিক উপায়ে যত্ন নিতে হবে। কী কী নিয়ম মেনে চলা উচিত। চলুন জানা যাক- 

স্ক্যাল্প পরিষ্কার রাখুন

ভালো চুলের প্রধান ও অন্যতম শর্ত স্ক্যাল্প বা মাথার ত্বক পরিষ্কার রাখা। অপরিষ্কার স্ক্যাল্পে বাসা বাঁধে নানা সমস্যা। এমনকি চুলের অবস্থাও বেহাল হতে শুরু করে। বাড়ে চুল পড়ার হার। তাই চুলের সৌন্দর্য বাড়াতে নিয়মিত মাথার ত্বক পরিষ্কার করা জরুরি। সপ্তাহে অন্তত ৩ দিন শ্যাম্পু করতে পারেন। এতে স্ক্যাল্প পরিষ্কার থাকবে এবং আপনার চুলের স্বাস্থ্যও ভালো থাকবে। 

আরো পড়ুন : শীতে ছেলেদের চুলের যত্নে জেনে নিন কিছু টিপস

অয়েল থেরাপি দিন

চুলের ঝলমলে ভাব বাড়াতে এবং প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি মেটাতে অয়েল থেরাপি দিতে হবে। একটি পাত্রে পরিমাণ মতো আমন্ড অয়েল নিন। এর সঙ্গে মেশান কয়েক ফোঁটা রোজমেরি অয়েল। দুই উপকরণ ভালো করে মিশিয়ে তৈরি করুন হেয়ার অয়েল। হালকা গরম করুন। এবার একটি কটন বল এই তেলে ভিজিয়ে স্ক্যাল্পে লাগান। হাতের আঙুল দিয়ে হালকা চাপে অন্তত ১০ মিনিট মাসাজ করুন। ১ ঘণ্টা পরে শ্যাম্পু করুন। সপ্তাহে ২ দিন এই পদ্ধতিতে চুলের যত্ন নিন।

হেয়ার স্পা করাতে পারেন

চুলের আর্দ্রতার মাত্রা ধরে রাখতে এই পদ্ধতিটি কাজে লাগাতে পারেন। বিয়ের আগে অন্তত ৩টি হেয়ার স্পা করাতে পারেন। এতে স্ক্যাল্পে আর্দ্রতার মাত্রা বজায় থাকবে। চুলের ওপর তৈরি হবে সুরক্ষাস্তর। চুলের হাল ফেরাতে এই হেয়ার ট্রিটমেন্ট বেশ কার্যকরী। 

লাইফস্টাইলে পরিবর্তন আনুন 

স্বাস্থ্যজ্জ্বল চুল পেতে যে শুধু হেয়ার কেয়ার রুটিন ফলো করলেই হবে, এমন কিন্তু নয়! সেই সঙ্গে পরিবর্তন আনতে হবে জীবনশৈলীতেও। প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন সবুজ শাক-সবজি আর ফল। মাছ, মাংসও খেতে হবে পর্যাপ্ত। চুল ভালো রাখতে প্রচুর পানি পানের বিকল্প নেই। দিনে অন্তত ৩০ মিনিট ব্যায়াম এবং ১৫ মিনিট করে মেডিটেশন করার চেষ্টা করুন। এতে উপকার মিলবে।

হবু কনেরা বিয়ের কয়েক সপ্তাহ আগে থেকে এসব সাধারণ নিয়ম মেনে চলুন। ঝলমলে স্বাস্থ্যজ্জ্বল চুল পাবেন। 

এস/  আই.কে.জে/


বিয়ে চুলের যত্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বরবাদ’ সিনেমার চেয়েও তিনগুণ বেশি ভায়োলেন্সে ঠাসা ‘রাক্ষস’, ট্রেলারে চমক

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

আন্ডারওয়ার্ল্ডের চাপের মুখে ছিলেন বলিউডের তিন খান!্ড।

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘সামান্তারা বিক্রি হয়’ মন্তব্য শাহরিয়ারের, ক্ষমা চাইতে বললেন এনসিপি নেতারা

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘অতি উৎপাদন’ ও ‘জোরপূর্বক শ্রম’ নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম কেন

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’

🕒 প্রকাশ: ১১:৩৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

Footer Up 970x250