মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

সারা দিন অফিস করেও ফিট থাকার উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১১ পূর্বাহ্ন, ১৭ই মে ২০২৩

#

প্রতীকী ছবি

ব্যস্ত জীবনে দিনের বেশির ভাগ সময়টাই কেটে যায় অফিসে। কাজে ডুবে থাকার কারণে শরীর ও স্বাস্থ্যের দিকে নজর দেয়ারও সময় থাকে না। ফলে অচিরেই নানা অসুখ-বিসুখে জর্জরিত হয়ে যেতে হয়। বয়স বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে অসুস্থতা। এসব সমস্যা থেকে মুক্তির একমাত্র উপায় হলো- ফিট থাকা। 

আপনি অফিসে গেলেও ফিট থাকতে পারবেন। সেজন্য কিছু নিয়ম অনুসরণ করুন। 

হেঁটে অফিস যাওয়ার অভ্যাস

অফিস যদি কাছাকাছি জায়গায় হয় তাহলে হেঁটে যাওয়ার অভ্যাস করুন। অফিসে হেঁটে গেলে আপনারই সুবিধা। কারণ অফিসে হেঁটে গেলে আপনার কিছুটা ব্যায়াম হবে। যদি অফিস দূরেও হয় আগেভাগে বের হয়ে যান। তারপর অফিস থেকে একটু দূরে নামুন এবং হেঁটে পৌঁছে যান। 

দেহভঙ্গিমা ঠিক রাখুন

অফিসে অনেকক্ষণ বসে থাকতে হয়। বসার ভঙ্গিমা ঠিক না থাকলে আপনারই ক্ষতি হবে। তাই অফিসে ঠিকভাবে বসুন। চেয়ার ভালো না হলে পেছনে ব্যাক সাপোর্ট দিন। সোজা বসুন।

কাজের ফাকে বিরতি

শারীরিক সুস্থতা নিশ্চিত করতে হলে আপনাকে অবশ্যই মানসিক দিকের কথাও ভাবতে হবে। কাজের ফাঁকে সময় পেলেই বিরতি নিন। হালকা বিরতি আপনার জন্য ভালো হবে। একটানা কাজ করলে যে স্ট্রেস থাকে তা দূর হবে। 
পর্যাপ্ত পানি পান করুন

প্রচন্ড মনোযোগ দিয়ে কাজ করতে গিয়ে অনেকেই পানি পান করেন না। এমনটি করতে গিয়ে ডিহাইড্রেশনে ভোগেন অনেকে। আর ডিহাইড্রেশন হওয়া মানে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি। এই গরমে তাই পর্যাপ্ত পানি পান করুন। 

আরো পড়ুন: রোদ থেকে সুরক্ষার সামান্য প্রস্তুতি

লিফট নয় সিড়িই ভরসা

অফিসে লিফটের বদলে সিড়ি দিয়ে চড়ার অভ্যাস করুন। একেবারেই হাটার অভ্যাস নেই তাই একটু সক্রিয় থাকার জন্য সিড়িটাই বেছে নিন।

দুপুরের খাবার আনুন

অনেকে অফিসে দুপুরের খাবার এড়িয়ে চলেন। সুযোগ পেলে বাইরে গিয়ে চা বা হালকা নাস্তা করেন। এমনটা না করাই ভালো। নিয়মিত খাবার অভ্যাস ধরে রাখুন। 

এম/


 

অফিস ফিট উপায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250