শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ *** একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার *** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিলিন্ডার বিস্ফোরণ এড়াতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩১ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

গ্যাসের চুলা বিস্ফোরণে প্রাণ যাচ্ছে বহু মানুষের। যেহেতু সিলিন্ডারের গ্যাস খুব বেশি চাপে তরল করে প্রবেশ করানো হয়, তাই এটির বিস্ফোরণও খুব মারাত্মক হয়। এর বিস্ফোরণ হলে শকওয়েভ ছড়িয়ে পড়ে। এ শকওয়েভ শরীরের যেখানেই লাগুক না কেন, তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

আসুন জেনে নিই সিলিন্ডার বিস্ফোরণ থেকে বাঁচতে কী করবেন?

১. রান্নার পর অবশ্যই গ্যাসের চুলা বন্ধ রাখতে হবে। আর গ্যাস জ্বালিয়ে রাখলে যদি রান্নাঘরের জানালা বন্ধ থাকে, তবে সারা ঘরে গ্যাস ছড়িয়ে পড়তে পারে। হতে পারে গ্যাস বিস্ফোরণ।

২. সিলিন্ডার লিক হচ্ছে কিনা, তা নিয়মিত পরীক্ষা করতে হবে। এটি করার জন্য পানিতে সাবানের গুঁড়া মিশিয়ে ফেনা তৈরি করুন। এবার ফেনা হোসপাইপ, রেগুলেটর, ভাল্ব ইত্যাদিতে লাগান। যদি দেখেন সাবান-পানির ফোঁটা বড় হচ্ছে, তা হলে বুঝবেন লিক হচ্ছে গ্যাস। দ্রুত ব্যবস্থা নিন।

৩. রাতে ঘুমানোর আগে অবশ্যই চুলা বন্ধ করে ঘুমাতে হবে। এটি অভ্যাসে পরিণত করলে আপনি ও আপনার পরিবার থাকবে নিরাপদে।

৪. রান্নার আগে ও পরে রান্নাঘরের জানালা বন্ধ রাখবেন না। জানালা বন্ধ রাখলে গ্যাস জমে হতে পারে বিস্ফোরণ।

৫. সিলিন্ডারের গ্যাস খুব বাজে গন্ধযুক্ত। লিক হলে খুব উৎকট গন্ধ ছড়িয়ে পড়ে। তাই এমন উৎকট গন্ধ পেলে আগুন তো জ্বালাবেন না, উল্টো বাসার বিদ্যুৎ লাইন বন্ধ করে দিন।

৬. সিলিন্ডার উচ্চচাপ ও তাপের এলাকায় রাখবেন না। রান্না তুলে দিয়ে অন্য কাজে যাবেন না। এতে খাবারে আগুন ধরে সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে। রান্না করার সময় কাপড় নিয়ে সাবধান হন। কারণ কাপড়ে আগুন লেগে পুড়ে যেতে পারে।

সিলিন্ডার বিস্ফোরণে পরে যা করবেন

১. গ্যাসের বিস্ফোরণের পর যত দ্রুত সম্ভব আক্রান্তদের খোলা জায়গায় নিতে হবে। বিশেষ করে যেখানে বাতাস চলাচলের ব্যবস্থা আছে। এ ছাড়া আক্রান্তদের দ্রুত হাসপাতালে নিতে হবে। কারণ অক্সিজেন দেয়ার দরকার হতে পারে।

২. সিলিন্ডারের গ্যাস বিস্ফোরণের ফলে যদি শরীরের কোনো স্থানে ক্ষতের সৃষ্টি হয়, তবে ২০ মিনিট ধরে পানি ঢালুন। কাপড়ে লাগলে কাপড়গুলো খুলে ফেলুন।

৩. গ্যাস বিস্ফোরণের পর পানির ঝাপটা দিয়ে চোখ ধুয়ে ফেলুন। শরীরে আগুন লাগলে দ্রুত কাপড় খুলে ফেলুন। মাটিতে গড়াগড়ি দিন। পুড়ে গেলে দ্রুত হাসপাতালে নিন। যদি শরীরে ফোস্কা পড়ে, তা তুলে ফেলবেন না। হাসপাতালে নিয়ে যান দ্রুত।

ওআ/

সিলিন্ডার বিস্ফোরণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250