মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

সিলেটে নতুন জাতের মিষ্টি আলু চাষে সফলতা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৭ পূর্বাহ্ন, ১৭ই জুন ২০২৩

#

‘কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প' - ছবি: সংগৃহীত

সিলেটের দক্ষিণ সুরমায় নতুন জাতের মিষ্টি আলু চাষ হয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাতগুলো এ অঞ্চলে ব্যাপক আকারে চাষের সম্ভাবনা তৈরি হয়েছে। খরচ কম হওয়া ও ভালো ফলন পাওয়ায় অনেক কৃষকই মিষ্টি আলু চাষে আগ্রহ দেখাচ্ছে। কৃষি গবেষণা ইন্সটিটিউট এ বছরই জাতটা আবিষ্কার করেছে। ‘কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের’ আওতায় মিষ্টি আলু চাষ করে সফলতার মুখ দেখছেন দক্ষিণ সুরমার মোল্লারগাঁওয়ের কৃষক সৈয়দুর রহমানসহ অনেকেই। সৈয়দুর রহমান দ্বিতীয় বারের মতো ১৫ শতক জমিতে বারি ৫টি জাতের মিষ্টি আলুর আবাদ করেন এবার।

দক্ষিণ সুরমা উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিব হোসেন বলেন, এ জাতটি স্বল্প জীবনকালীন এবং অত্যন্ত পুষ্টিসমৃদ্ধ উচ্চ মূল্যের একটি সবজি। দক্ষিণ সুরমার আবহাওয়া এবং মাটি এই ফসলটি চাষের জন্য উপযোগী এবং ঝুঁকিও কম। এটির ফলনে মাটিতে অনেক দিন রস থাকে। আগাছা কম হয়। মিষ্টি আলুর পাতা পচে উৎকৃষ্ট সারও হয়। এটি সম্প্রসারণের জন্য কৃষি কর্মকর্তারা ‘কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পে’র আওতায় কৃষকদেরকে নিয়মিত প্রশিক্ষণ এবং প্রদর্শনী সহায়তা দিয়ে যাচ্ছেন। আগামীতে সিলেটে এর আবাদ ও এলাকা বৃদ্ধি পাবে বলে তারা আশা করছেন।

কৃষক সৈয়দুর রহমান বলেন, ‘কৃষি অফিস থেকে দ্বিতীয় বারের মতো সহযোগিতা পেয়ে ১৫ শতক জমিতে মিষ্টি আলু বারি-১২, বারি-১৪, বারি-১৫, বারি-১৬ ও বারি-১৭ জাতের চাষ করি। মিষ্টি আলু চাষ বাবদ প্রায় ১৫ হাজার টাকা খরচ করে লাভ হয়েছে ৭০ হাজার টাকা। তিনি বলেন, এটি চাষে উৎপাদন খরচ কম ও ভালো মূল্য পাওয়া যায়।

আরো পড়ুন: সাংবাদিক নাদিম হত্যায় অভিযুক্ত চেয়ারম্যান আওয়ামী লীগ থেকে বহিষ্কার

সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, সিলেটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক ড. মাহমুদুল ইসলাম নজরুল বলেন, কৃষি গবেষণা ইন্সটিটিউট এ বছরই জাতটা আবিষ্কার করেছে। স্থানীয়ভাবে কৃষকদের মাঝে এর বীজ বিতরণের পর সিলেটের বিভিন্ন এলাকায় মিষ্টি আলু চাষ হয়। বিশেষ করে দক্ষিণ সুরমায় দ্বিতীয় বারের মতো বারি মিষ্টি আলু চাষ করা হয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাতগুলো এ অঞ্চলে ব্যাপক আকারে চাষের সম্ভাবনা তৈরি হয়েছে। অনেক কৃষকই মিষ্টি আলু চাষে আগ্রহ দেখাচ্ছেন। আশা করছি, এটি চাষ করে অনেকেই অর্থনৈতিক ভাবে লাভবান হবেন।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250