মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

সুনেরাহর ফেসবুক অ্যাকাউন্ট উধাও!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১০ই জুন ২০২৩

#

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল - ছবি: সংগৃহীত

কিছুদিন আগে চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফাঁস হওয়া ব্যক্তিগত ছবি ও ভিডিও নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ভিডিওতে ব্যবহৃত বন্ধুমহলের ভাষা নিয়ে পরবর্তীতে দুঃখ প্রকাশও করেছিলেন সুনেরাহ। আহ্বান জানিয়েছিলেন, ব্যক্তিজীবন নিয়ে আলোচনা-সমালোচনা না করে তার কাজ নিয়ে করতে। যদিও এতে সমালোচনা থামেনি। আর এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সুনেরাহর অ্যাকাউন্টের হদিস পাওয়া যাচ্ছেনা।

অনেকবার খুঁজেও তার অ্যাকাউন্ট না পাওয়ায় অনেকে ধারনা করছেন অ্যাকাউন্ট বন্ধ রেখেছেন কিনা অভিনেত্রী। তবে তার পেজ এখনো অ্যাক্টিভ থাকলেও অ্যাকাউন্ট মুছে দেওয়ার বিষয়ে সুনেরাহর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন: সোশ্যাল মিডিয়া থেকে কাজলের বিরতি

উল্লেখ্য, আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে সুনেরাহ অভিনীত সাইবার থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। এতে প্রিয়ম চরিত্রে অভিনয় করেছেন তিনি, যে কিনা পেশায় একজন রোবট ইঞ্জিনিয়ার। ‘ন ডরাই’-এর পর এটি এই অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা।

দীপংকর দীপন পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, মাশরুর ইনান, মোহাম্মদ আলী হায়দার, রওনক হাসান প্রমুখ।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250