শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

সৃজিত-জয়ার ‘প্রেমের সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন মিথিলা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

সৃজিত মুখার্জির সঙ্গে জয়া আহসানের সর্ম্পকের গুঞ্জন বেশ পুরনো হলেও নতুন করে আবারও আলোচনায় এসেছে তাদের সম্পর্ক। কারণ দীর্ঘ ৫ বছর পর তারা একসঙ্গে কাজে ফিরছেন। এবার সে বিষয়ে মুখ খুলেছেন সৃজিতপত্নী দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

সম্প্রতি কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ‘দশম অবতার’ সিনেমা তৈরির ঘোষণা দেন। এই সিনেমার নায়িকা হিসেবে শুভশ্রীকে বেছে নেয়া হয়। কিন্তু  অন্তঃসত্ত্বা হওয়ায় শুভশ্রীর জায়গায় সৃজিত বেছে নিয়েছেন জয়াকে।

একসময় সৃজিতের সঙ্গে  জয়ার প্রেমের সম্পর্কের গুঞ্জন ছিল। ‘দশম অবতার’ সিনেমায় একসঙ্গে কাজ করার সুযোগে পুরনো প্রেম আবারও নতুন হয়ে উঠতে পারে, এমনটাই মনে করছেন নেটিজেনরা।

এ বিষয়ে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে এক সাক্ষাৎকার দিয়েছেন মিথিলা। ওই সাক্ষাৎকারে মিথিলা জানান, সৃজিতের সঙ্গে বিয়ের ৩ বছর হয়ে গেছে। এটি এখন স্টেবল। তাই অতীত নিয়ে ভাবেন না মিথিলা। তার মতে, ‘কারও অতীত বদলাতে পারবো না, সেটা নিয়ে রাগ করে লাভ নেই।’

আরো পড়ুন: ‘অন্তর্জাল’ আসছে ৮ সেপ্টেম্বর

সাবেকের সঙ্গে সৃজিতের কাজ করাকে কীভাবে দেখছেন মিথিলা? এমন প্রশ্নের উত্তরে মিথিলা জানান, আমি সৃজিতের আগে জয়া আপাকে চিনি। এমন প্রশ্ন আমার কাছে অবান্তর। এরপরই মিথিলা হেসে বলেন, কাজের জায়গায় আমি ঝামেলা করি না, আর কখনও করবও না।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250