রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ *** ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার *** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার *** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

সৃজিতের সিনেমায় আবারও দেখা যেতে পারে জয়াকে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩

#

জয়া আহসান - ছবি: ফেসবুক থেকে নেওয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে বেশ কয়েক বছর পর সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমা ‘দশম অবতার’-এ অভিনয় করতে দেখা যেতে পারে। যদিও পূজোতে সৃজিতের নতুন এ সিনেমায় প্রথমে অভিনয় করার কথা ছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। তবে শুভশ্রী এই মুহূর্তে অন্তঃসত্ত্বা হওয়ায় পরিচালক প্রস্তাব দেন জয়া আহসানকে।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, শুভশ্রীর জায়গায় পরিচালক সৃজিত নাকি এই প্রস্তাব দিয়েছিলেন রুক্মিণী মৈত্রকে। তবে রুক্মিণীর সঙ্গে সময় না মেলায় সৃজিত তার সিনেমার জন্য জয়া আহসানের সঙ্গে যোগাযোগ করেন। প্রাথমিক ভাবে জয়া এই প্রস্তাবে রাজি হলেও চিত্রনাট্য পড়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অভিনেত্রী।


 সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে জয়া

এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ২০১৫তে মুক্তি পাওয়া ‘রাজকাহিনী’, এবং ২০১৮তে ‘এক যে ছিল রাজা’তে শেষ কাজ করেছিলেন জয়া। তারপর বহুদিন সৃজিতের সিনেমায় আর দেখা যায়নি তাকে। ২০১৯-এ সৃজিতের ‘শাজাহান রিজেন্সি’-তেও নাকি কাজ করার কথা ছিল জয়ার। তবে সেই ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য থাকার কারণেই জয়া না বলে দেন বলে খবর শোনা গিয়েছিল।

আরো পড়ুন:‘সুড়ঙ্গ'র ময়নাকে ধারণ করতে দীর্ঘ সময় অন্য কাজে যুক্ত হইনি: তমা মির্জা

যদিও একসময় সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে জয়ার প্রেমের গুঞ্জন উঠেছিল। টালিপাড়ায় কেউ কেউ বলেন, পরিচালকের কাছ থেকে নাকি বিয়ের প্রস্তাবও পেয়েছিলেন অভিনেত্রী। তবে পুরোটাই গুজব বলেই উড়িয়ে দিয়েছেন দুজনেই ।

এম/  


সৃজিত মুখোপাধ্যায় জয়া প্রেম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250