বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

সেন্ট্রাল হাসপাতাল নিয়ে বক্তব্য প্রত্যাহারে ডা. সংযুক্ত সাহাকে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৬ পূর্বাহ্ন, ২২শে জুন ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

সেন্ট্রাল হাসপাতাল নিয়ে ‘মানহানিকর’ বক্তব্য প্রত্যাহার করতে ডা. সংযুক্ত সাহাকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন হাসপাতালটির ম্যানেজার মামুনুর রশীদ। 

তিনি বলেন, সেন্ট্রাল হাসপাতাল নিয়ে ‘মানহানিকর’ বক্তব্য প্রত্যাহার করতে ডা. সংযুক্ত সাহাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। হাসপাতালের পক্ষে ওই নোটিশ পাঠিয়েছেন আইনজীবী মোহাম্মদ মাজহারুল ইসলাম। 

আরো পড়ুন: দেশে মসজিদ রয়েছে ৩ লাখ ৩১ হাজার ১২৫টি

মামুনুর রশীদ বলেন, ‘মঙ্গলবার তিনি তার বাসায় একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে কিছু মানহানিকর বক্তব্য দিয়েছেন। ওই বক্তব্য প্রত্যাহারের জন্য আমরা নোটিশ দিয়েছি। সাতদিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে।’

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250