বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

সেলফির পোজ দিতে গিয়ে ভক্তের পায়ের কাছে পড়ে গেলেন উরফি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২০ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভক্তের আবদার মেটাতে গিয়ে বিপত্তির মুখে পড়েছেন উরফি জাভেদ। যে উরফিকে নিয়ে এত হইচই সোশ্যাল মিডিয়ায় সেই উরফিই ভক্তের পায়ের তলায় লুটিয়ে পড়েছেন! হ্যাঁ, ঠিক এমনই কাণ্ড ঘটল উরফির সঙ্গে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, উরফির সঙ্গে সেলফি তুলতে ইচ্ছে প্রকাশ করেন কয়েকজন যুবক। সেলফির জন্য রেডি হতেই ক্যামেরার সামনে আসতে যান উরফি। তখনই হঠাৎ হোঁচট খেয়ে ভক্তের পায়ের সামনে পড়ে যান উরফি! সঙ্গে সঙ্গেই হইচই পড়ে যায়। 

আরো পড়ুন: পুরুষ পটাতে নতুন কৌশল প্রয়োগ রাখির

তবে জানা গেছে, এই ঘটনায় খুব একটা আঘাত পাননি উরফি। নিজেই মাটি থেকে উঠে দাঁড়ান ও জোরে হাসতে শুরু করেন।

কয়েকদিন আগেই উরফির আরেকটি ভিডিও আপলোড হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল উরফির জামার সামনে থেকে ঝুলে রয়েছে একহাত লম্বা কালো ঘন চুল! এ কেমন পোশাক? উরফি অবশ্য এরকম নতুন নতুন ফ্যাশনের ব্যাপারে একেবারেই টিপস দিতে চান না। উরফির কথায়, তিনি একাই একশ। কেউ তাকে নকল করুক, তা উরফির মোটেই পছন্দ নয়।

২০১৬ সালে ‘বড়ে ভাইয়া কি দুলহনিয়া’ ধারাবাহিকে অবনীর ভূমিকায় অভিনয় করে গ্ল্যামার জগতে নিজের সফর শুরু করেন উরফি। তারপর হিন্দি টেলিভিশনের একাধিক সিরিয়াল ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। ‘বিগ বস OTT’ শোয়ের প্রতিযোগী ছিলেন তিনি। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে এসে আলোচনায় থাকতে ভালোবাসেন উরফি।

এসি/আইকেজে 


সেলফি উরফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250