মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

সৌদি আরবের প্রশংসায় মেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সম্ভাব্য নতুন গন্তব্য হিসেবে অন্য অনেক নামের সঙ্গে ওঠে আসছে সৌদি আরবের নামও। এর মধ্যেই কি না আবার মরুর দেশটির প্রশংসায় মেতেছেন আর্জেন্টাইন তারকা! অন্তত এই মুহূর্তে মেসির মুখে দেশটির নাম শুনলে যে কারোরই কিছুটা চমকে যাওয়ার কথা। দুয়ে দুয়ে চার মেলাতে বসে যাবেন অনেকেই। তবে আপাতত তেমন কিছু নয়। মরুর বুকে একরাশ সবুজের সমারোহে মুগ্ধ মেসি। দেশটির প্রতি ভ্রমণপিপাসুদের আকর্ষণ করেছেন কেবল।

সৌদি আরবের পর্যটনশিল্পকে ঢেলে সাজানো হচ্ছে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে দেশটির কর্তৃপক্ষ কাজ করছে জোরেশোরে। এরই প্রেক্ষিতে গেল বছর সৌদি আরবের পর্যটন অ্যাম্বাসেডর করা হয় মেসিকে। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে সৌদি আরবের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী। ফেসবুকে গাছগাছালির একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, সৌদিতে এত সবুজ কে ভেবেছিল? আমি যখনই পারি এর অপ্রত্যাশিত বিস্ময় অন্বেষণ করতে ভালোবাসি। সেই সঙ্গে হ্যাশট্যাগ দিয়েছেন ভিজিট সৌদি আরব। অর্থাৎ সৌদি ভ্রমণ করুন। 

আরো পড়ুন: দুই ভাগে বিভক্ত হয়ে রাতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ

এদিকে, চলতি বছরের জুনে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। এখনো ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি সই না হওয়ায় পিএসজিতে মেসির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। সম্ভাব্য নতুন গন্তব্য নিয়েও জল্পনা বাড়ছে। এরই মধ্যে পুরনো ক্লাব বার্সেলোনা ছাড়াও নতুন গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে সৌদি আরবের ক্লাবের নামও।

আরেক বিশ্বতারকা ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর দেশটির আরেক ক্লাব আল হিলাল নাকি আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে আগ্রহী। এছাড়া সম্প্রতি আগ্রহী লিস্টে সৌদি প্রো লিগের আরেক শীর্ষ ক্লাব আল ইত্তিহাদের নামও শোনা যাচ্ছিল। 

এম/


 

সৌদি আরব প্রশংসা মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250