বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী *** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগমুহূর্তে কোহলির রহস্যময় বার্তা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিরাট কোহলির বিদায়ের করুণ সুর কি তবে বাজতে শুরু করল? টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে তো আগেই বিদায় বলেছেন। ভারতের জার্সিতে খেলছেন শুধু ওয়ানডে। এই সংস্করণে কত দিন খেলবেন, সেটা এখনো নিশ্চিত নয়। তবে অস্ট্রেলিয়া সিরিজ যখন দরজায় কড়া নাড়ছে, সেই মুহূর্তে কোহলির এক পোস্টে রহস্য ঘনীভূত হচ্ছে।

পার্থে রোববার (১৯শে অক্টেবর) শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শুবমান গিলকে অধিনায়ক করে এই দল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা করা হয়েছে কদিন আগেই। এমনকি এই সিরিজের দলে রাখা হয়েছে কোহলি ও রোহিত শর্মাকেও।

গুঞ্জন চলছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজটা হতে যাচ্ছে কোহলি-রোহিতের অবসরের সিরিজ। এই মুহূর্তে সামাজিক মাধ্যমে এক রহস্যময় পোস্ট দিলেন কোহলি। ভারতীয় তারকা ক্রিকেটার আজ বৃহস্পতিবার (১৬ই অক্টোবর) সকালে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘যখন আপনি সত্যিকার অর্থেই ব্যর্থ হবেন, তখনই আপনি সবকিছু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেবেন।’

আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ বিরাট কোহলি খেলেছেন এ বছরের মার্চে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। ভারতেরও এটা সবশেষ কোনো ওয়ানডে ম্যাচ। দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতে ভারত। সেই ধারাবাহিকতায় শুবমান গিলের নেতৃত্বে ভারত ২-২ ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করেছে ইংল্যান্ডের সঙ্গে।

সেপ্টেম্বরে জিতেছে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপও। কিন্তু টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে আগেই বিদায় বলা রোহিত-কোহলি ভারতের এসব সাফল্যের অংশ হতে পারেননি।

রোহিত-কোহলির শিগগিরই অবসরের কথা শোনা গেলেও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এমনকি আগস্টে এই দুই তারকা ক্রিকেটারের বিদায়ী সিরিজ নিয়ে প্রশ্ন করায় খেপে গিয়েছিলেন বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা।

তবে রোহিতকে ওয়ানডে অধিনায়ক থেকে সরিয়ে দেওয়ায় তোপের মুখে বিসিসিআই প্রধান নির্বাচক অজিত আগারকার ও ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। এদিকে কোহলি ও রোহিতের বয়স ৩৬ ও ৩৮ বছর। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আজ থেকে দুই বছর পর।

ওয়ানডেতে ফর্ম তাদের পক্ষে রয়েছে। এ বছরের মার্চে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন রোহিত। সেই টুর্নামেন্টে গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিও করেছিলেন কোহলি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেই কি রোহিত-কোহলি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন, সেটা সময়ই জানিয়ে দেবে। ১৯শে, ২৩শে ও ২৫শে অক্টোবর হবে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর তারা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ২৯শে অক্টোবর, ৩১শে অক্টোবর, ২রা নভেম্বর, ৬ই নভেম্বর ও ৮ই নভেম্বর হবে পাঁচটি টি-টোয়েন্টি।

বিরাট কোহলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: এমপির পিএস বললেন—‘না বুঝে ভুল করেছি’

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250