রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রকাশ্যে অস্ত্র হাতে আলোচিত-সমালোচিত যত সংসদ সদস্য *** ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল *** প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনায় তদন্তের নির্দেশ ডিএমপির *** প্রথম আলো, ডেইলি স্টার, ইত্তেফাক, কালবেলা বিকৃত সংবাদ প্রচার করছে: ইশরাক *** আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়ে ধরি: ইশরাক *** রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি *** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক

স্কয়ার গ্রুপে নিয়োগ, দ্রুত আবেদন করুন

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৯ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি নির্বাহী (প্রকল্প ব্যবস্থাপনা) পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। 

আবেদন করা যাবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড

পদের নাম: নির্বাহী (প্রকল্প ব্যবস্থাপনা)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি 

অন্যান্য যোগ্যতা: এমএস অফিস, এমএস এক্সেলে পর্যাপ্ত জ্ঞান, সিভিল বাজেটিং, ঠিকাদার হ্যান্ডলিং এবং সাইট ম্যানেজমেন্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

কর্মক্ষেত্র: অফিসে 

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর 

কর্মস্থল: নারায়ণগঞ্জ

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৩

এসি/ আই. কে. জে/

আরো পড়ুন: চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ হতে পারে

চাকরি স্কয়ার গ্রুপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250