শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে

স্ত্রীর সামনে কাকে দেখামাত্র জড়িয়ে ধরে চুমু দিলেন শাহরুখ?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৬ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

সপরিবারে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল দেখতে ১৯ নভেম্বর আহমেদাবাদ গিয়েছিলেন শাহরুখ খান। সারা দেশ বিশ্বকাপ জ্বরে কাবু। সাধারণ মানুষ থেকে তারকা সকলের নজর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বলিউড ও দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রির নামীদামিরা গিয়েছিলেন খেলা দেখতে। 

বোর্ড সচিব জয় শাহ ও স্ত্রী গৌরী খানের পাশে বসে খেলা দেখছেন বলিউড বাদশা। সঙ্গে ছেলে আরিয়ান, আব্রাম ও কন্যা সুহানা খান। হঠাৎই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে স্ত্রী'র সামনে উষ্ণ আলিঙ্গন করে দীপিকা পাড়ুকোনকে চুম্বন এঁকে দেন অভিনেতা।

দু’দশকেরও বেশি সময় ধরে একে অপরের সঙ্গে রয়েছেন শাহরুখ-গৌরী। তাঁদের দাম্পত্য জীবনের গল্প একাধিকবার অনুরাগীদের সামনে উঠে এসেছে। তাঁদের বোঝাপড়া যেন তাঁদের দাম্পত্যের ভিত। জীবনে ওঠাপড়া এসেছে, তবে একে অপরের সঙ্গ ছাড়েননি। তবে কানাঘুষো শোনা যায়, স্বামী শাহরুখকে নিয়ে স্পর্শকাতর গৌরী।

আরো পড়ুন: ইমরান হাশমিকে ধরে সালমানের চুম্বন, কী উপহার দিলেন ক্যাটরিনাকে?

একটা সময় প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে যখন শাহরুখের প্রেমের গুঞ্জন ছড়ায়, তখন নাকি রীতিমতো স্বামীর কাছে থেকে প্রিয়ঙ্কার সঙ্গে আর কাজ না করার প্রতিশ্রুতি আদায় করেন। এবার খেলা দেখতে গিয়ে গৌরীর সামনে জড়িয়ে ধরলেন দীপিকা পাড়ুকোনকে। 

বাবা, বোন ও স্বামীকে নিয়ে ফাইনাল দেখতে গিয়েছেন অভিনেত্রী। এছাড়াও সাম্প্রতিক সময় ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবিতে দীপিকার সঙ্গে শাহরুখের রসায়ন নজর কেড়েছে দর্শকদের। 

তাঁদের জুটি একাধিক হিট ছবি দিয়েছে হিন্দি সিনেমাকে। বরাবরই শাহরুখ-দীপিকা একে অপরের প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন। তাই এদিন নিজের অন্যতম প্রিয় সহ-অভিনেত্রীকে দেখে উষ্ণ আলিঙ্গন করলেন বাদশা।

এসি/ আই.কে.জে/



শাহরুখ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250