শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

স্ত্রীর রাগ কমাতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪১ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

প্রত্যেক সম্পর্কে ভালোবাসা যেমন থাকে তেমনি মান-অভিমানও থাকে। সব মিলিয়েই একটা সম্পর্ক তৈরি হয়। আর স্বামী-স্ত্রীর মধ্যে এই টক-ঝাল-মিষ্টি সম্পর্ক যে থাকবে এটাই স্বাভাবিক। তবে ঝগড়া যেন এমন পরিস্থিতিতে চলে না যায়, যাতে আপনার স্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করে।

কীভাবে রাগ গলাবেন

প্রত্যেকেরই একটা মেল্টিং পয়েন্ট থাকে। কেউ যদি প্রচণ্ড রেগেও থাকে, তবে তার রাগ কমানোর উপায়ও থাকে। আপনি তা মনে করার চেষ্টা করুন। যদি কোনো ভুল করে থাকেন যা আপনার স্ত্রীকে রাগিয়ে দিতে পারে, তাহলে আগে থেকেই তার কাছে দোষ স্বীকার করে নিন। ক্ষমা চেয়ে নিন। আপনি যে অনুতপ্ত তা আপনাকে দেখেই যেন বোঝা যায়।

তর্ক করবেন না

স্ত্রী যদি আপনার ওপরই রাগ করে থাকেন এবং আপনাকে কথা শোনাতে থাকেন তাহলে চুপ করে একটু কথা শুনে নিন। তার কথার মাঝখানে কোনো কথা না বলাই ভালো। নিজেকে বাঁচানোর থেকে বরং তার কথায় মনোযোগ দিন। তাকে বলতে দিন।

তিনি তার সব কথা বলার পর এমনিই শান্ত হয়ে যাবেন। তিনি রেগে থাকার সময়ে তার সঙ্গে তর্ক করা বৃথা। কারণ সেই সময় তিনি আপনার কোনো কথাই শুনবেন না। তাই নিজে থেকেই শান্ত হতে দিন স্ত্রীকে। পরে নিজের কথাগুলো বুঝিয়ে বলতে পারবেন।

স্ত্রীর কথা গায়ে মাখবেন না

ঝগড়ার সময় মানুষ এমন অনেক কথাই বলেন। কারণ তখন তারা কী করছেন কী বলছেন সেটা নিজেরাই জানেন না। বিপরীতের মানুষের সঙ্গে তর্কে জেতার খাতিরে নানা কথা তারা বলতে থাকেন। তাকে কথা শোনাতে থাকেন। আপনার স্ত্রী রেগে থাকার সময়েও আপনাকে নানা কথা শোনাতে পারেন।

দুই একটি ছোট বড় কথা বলতে পারেন। কিন্তু তার কথায় কষ্ট পাবেন না। তার কথাকে সত্যি বলে মেনে নেবেন না। তাহলে আপনাদের মধ্যে তিক্ততা বাড়বে। তাকে বলতে দিন। পরে তিনি নিজেই আপনাকে সরি বলবেন।

আরো পড়ুন: পুরুষ না নারী, কে প্রথম ভালোবাসার কথা বলেন

দোষ স্বীকার করে নিন

ভালোবাসায় ইগো আনবেন না। যদি দেখেন পরিস্থিতি বিগড়াচ্ছে, তাহলে সমাধান হিসাবে দোষ স্বীকার করে নিন। যদি তাতে দোষ আপনার নাও থাকে তাও। তর্ক করে অবস্থা অন্যদিকে নিয়ে যাওয়ার চেয়ে দোষ স্বীকার করে নিন।

এতে দুজনের মঙ্গল। তাকে বোঝানোর চেষ্টা করুন যে, আপনি তার সঙ্গে সহমত। মাথা নেড়ে তাকে বোঝান যে, আপনি তার কথা মেনে নিচ্ছেন।

পরিস্থিতি থেকে পালাবেন না

যখন আপনার স্ত্রী রেগে রয়েছেন ও আপনার সঙ্গে ঝগড়া করছেন, তখন সেই পরিস্থিতি থেকে সরে আসবেন না। এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই বলে ঝগড়া করার ও তর্ক করার দরকার নেই। চুপ করে তাকে ইগনোর করারও দরকার নেই। বরং, তার কথাগুলো শুনুন। আপনি তার সঙ্গে সহমত, তা বুঝিয়ে দিন।

এসি/ আই.কে.জে/






স্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250