রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’ *** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ

স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন শাকিল খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাগেরহাট-৩ (রামপাল -মোংলা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক শাকিল খান।  

সোমবার (২৭শে নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শাকিল খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার ভাগ্নে শাহরিয়ার নাজিম।

বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহা. খালিদ হোসেন শাকিল খানের মনোনয়ন ফরম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

শাকিল খানের বোনের ছেলে শাহরিয়ার নাজিম গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই নির্বাচনে দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন। রামপাল মোংলাবাসীর দাবির প্রেক্ষিতে চিত্রনায়ক শাকিল খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। আমরা শাকিল খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। জনগণ আমাদের সঙ্গে রয়েছে।

শাকিল খানসহ অন্তত ১১ জন নেতা বাগেরহাট-৩ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি।  

ওআ/

নির্বাচন শাকিল খান স্বতন্ত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250