মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

স্বামীকে জবাই করল পরকীয়া প্রেমিক, স্ত্রী আটক

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১১:৩৯ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে পরকীয়ার জেরে প্রবাস ফেরত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (০৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।

হাজীগঞ্জ বাজারস্থ ট্রাক রোট রেলি অফিস অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল অফিসের সামনে একটি বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এ ঘটনায় ঘটে।

হত্যার শিকার এমরান হোসেন ফরিদগঞ্জ উপজেলার ৩ নম্বর সুবিদপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের দালাল বাড়ির আবুল বাসারের ছেলে। তারা ৩ ভাই ৪ বোন।

এ ঘটনায় পুলিশ তার স্ত্রী ফারজানা আকতারকে আটক করেছে। আটক ফারজানা ফরিদগঞ্জ উপজেলার ঝাঁকনী গ্রামের খান বাড়ির মেয়ে। নিহত এমরান হোসেনের ৮ বছর বয়সি আফরান নামে এক ছেলে সন্তান আছে।

ঘটনার পরপরই চিৎকার শুনে ওই বিল্ডিংয়ে ছুটে যাওয়া শাহরাস্তি উপজেলার বলশিদ গ্রামের নাহার জানান, চিৎকার শুনে ওই বিল্ডিংয়ে গিয়ে দেখি ফ্লাটের দরজা খোলা। স্বামী এমরানের মাথা কোলে নিয়ে চিৎকার করছিলেন ফারজানা। এ সময় তার গলা সাদা কাপড় দিয়ে বাঁধা ছিল।

আরেক প্রত্যক্ষদর্শী প্রতিবেশী জিসান আহমেদ জানান, চিৎকার শুনে দৌঁড়ে গিয়ে দেখি পুরো ফ্লাট রক্তে ভরে আছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

নিহত এমরান হোসেনের বাবা আবুল বাসার হাসপতালে সংবাদকর্মীদের বলেন, এমরানের স্ত্রী ফারাজানার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় পরকীয়ার অভিযোগে বিচার হয়েছিল। আমার ছেলে তার স্ত্রীকে না জানিয়ে গোপনে দেশে ফিরে হাতে নাতে পরকীয়া ধরে। এ ঘটনায় ফারজানা আমার ছেলেকে তালাক দেয়। পরে সন্তানের কথা চিন্তা করে আবারও সংসার শুরু করে তারা।

তিনি আরও বলেন, পরকীয়ার জেরে আমার ছেলেকে তার স্ত্রীর হাতে জীবন দিতে হয়েছে।

তিনি ফারজানা ও তার পরকীয়া প্রেমিকের ফাঁসি দাবি করেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ গণমাধ্যমকে জানান, নিহত এমরানের স্ত্রী ফারজানাকে আটক করা হয়েছে। সেখানে কি ঘটেছিল সে বিষয়ে তথ্য নেওয়ার চেষ্টা চলছে।

ওআ/

স্ত্রী প্রেমিক স্বামী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250