বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

হজ করে অভিনয় ছাড়েন কাবিলা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ১০ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা কাবিলা। ইতিবাচক ও নেতিবাচক সব ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসিত তিনি। দর্শক চাহিদা থাকা সত্ত্বেও বেশ কয়েক বছর ধরে অভিনয় থেকে দূরে এ অভিনেতা। কিন্তু কেন? জানতে প্রশ্ন রাখলে অভিনেতা নিজেই জানিয়েছেন অভিনয় থেকে বিদায় নেয়ার কারণ। বিশেষ এক কারণে অভিনয়কে বিদায় জানিয়েছেন তিনি।

কাবিলা বলেন, ‘২০১৭ সালে নিয়ত করলাম হজে যাব। পরে আমার ওয়াইফকে নিয়ে হজে গিয়েছি। হজ করার পর মোটামুটি আস্তে আস্তে সিনেমা ছেড়ে দিয়েছি।’

চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে হতাশার কথাও জানালেন কাবিলা। তার কথায়, ‘সিনেমা হল বন্ধ হয়ে গেছে। প্রত্যেকটা ডিস্ট্রিকে তো সিনেমা হল বন্ধ। আমাদের সময় হাজারের ওপরে সিনেমা হল ছিল। এখন তো একশ-দেড়শ সিনেমা হল। অনেক প্রযোজক চলে গেছেন। প্রোডাকশন বন্ধ করে দিয়েছেন। তেমন সিনেমাও হয় না।’

এদিকে, দীর্ঘদিন ধরে কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন কাবিলা। সেজন্য ঠিকমতো কথাও বলতে পারেন না। এটাও তার অভিনয় না করার আরও একটি কারণ।

আরো পড়ুন: ব্যথা পেয়েছেন সুহানা খান

জাতীয় চলচ্চিত্রে পুরস্কার প্রাপ্ত অভিনেতা কাবিলার আসল নাম নজরুল ইসলাম শামীম। খলনায়ক হিসেবে সুখ্যাতি পেয়েছেন। ১৯৮৮ সালে ‘যন্ত্রণা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

এম এইচ ডি/আই.কে.জে/

হজ অভিনয় কাবিলা ঢাকাই সিনেমা অভিনেতা চলচ্চিত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250