বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

হজ শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৩

#

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভ‍্যর্থনা জানাচ্ছেন আবদুল মোমেনসহ অন্যান্য সামরিক-বেসামরিক কর্মকর্তা - ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২ জুলাই) রাত ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছেন।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি কমপ্লেক্সে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, ডিপ্লোমেটিক কোরের ডিন মাজিদ হালিম, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসেফ আল দুহাইলান, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

তার আগে পবিত্র হজ পালনের পর মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)- এর রওজা মোবারক জিয়ারত শেষে স্থানীয় সময় রোববার বিকেলে ঢাকার উদ্দেশে রওনা দেন মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং অন্য সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

 মদিনার ডেপুটি গভর্নর ওহায়েব আল শেহলি, মদিনার রয়েল প্রটোকল প্রধান ইব্রাহিম আলী বারী এবং সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাবেদ পাটোয়ারী বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

আরো পড়ুন: ১৫ বছর আগে বাংলাদেশ কেমন ছিল, ভাবতে বললেন প্রধানমন্ত্রী

হজের আনুষ্ঠানিকতা শেষে মক্কা থেকে মদিনায় পৌঁছে শনিবার (১ জুলাই) রাতে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)- এর রওজা মোবারক জিয়ারত করেন রাষ্ট্রপতি। সৌদি সরকারের রয়েল গেস্ট হিসেবে হজ পালন করেন তিনি।

পবিত্র হজ পালনের জন্য ২৩ জুন সৌদি আরব সফরে যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বাংলাদেশ থেকে এ বছর হজ করার জন্য সৌদি আরবে যান ১ লাখ ২২ হাজার ৮৮৪ হজযাত্রী। মোট ফ্লাইট সংখ্যা ৩২৫টি। এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যান এক লাখ ২২ হাজার ৫৫৮ জন (২ হাজার ৫০৬ জন গাইডসহ)। 

 এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

🕒 প্রকাশ: ০৯:২৮ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

শুকুর সাহায্যার্থে চ্যানেল আইয়ে ‘ডুবসাঁতার’

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250