বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত *** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা *** গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৩ পোশাক কারখানা *** ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল *** ‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল

হঠাৎ ফুটবল ছাড়ার ঘোষণা সাফজয়ী স্বপ্নার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৬ অপরাহ্ন, ২৬শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

হঠাৎ করে সব ধরনের ফুটবল থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নারী ফুটবল দলের স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না।

আজ (শুক্রবার) বিকেলে নিজের ফেসবুকে তিনি এই ঘোষণা দিয়েছেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে স্বপ্না ফুটবল ছাড়া কারণ বলতে অপারগতা প্রকাশ করেন। তবে তিনি বলেছেন, আমি গতকাল বৃহস্পতিবার ছুটি নিয়ে ফুটবল ক্যাম্প থেকে রংপুরের বাড়িতে এসেছি। আমি যার ফিরব না সেটা আমার কোচরা বুঝতে পেরেছেন।

আপনি জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আছেন ফর্মের তুঙ্গে। এ সময় ফুটবল ছাড়ার ঘোষণা কেন? জবাবে স্বপ্না বলেন, 'গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে আর কি হবে? আমি আসলে এর বেশি কিছু বলতে চাই না। আমি যদি না খেলতাম, সবাই আমাকে দলে না দেখতো তাহলে জানতে চাইতেন আমি কোথায়? যে কারণে ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিয়েছি- আমি আর ফুটবল খেলছি না । অনেক তো খেললাম।'

আরো পড়ুন:টিভিতে দেখুন আজকের খেলা (২৬ মে ২০২৩)

স্বপ্না গত বছর নেপালে সাফজয়ী দলের সদস্য। টুর্নামেন্টে চারটি গোল করে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে বড় অবদান রেখেছেন। যদিও ইনজুরির কারণে ফাইনাল খেলতে পারেননি।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250